Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সেশনজট নিরসনে ইবি উপাচার্যের মত বিনিময়
    বাংলাদেশ

    সেশনজট নিরসনে ইবি উপাচার্যের মত বিনিময়

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিJune 29, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে কর্মপরিকল্পনার অংশ হিসেবে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের সঙ্গে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আকতার হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম, বাংলা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড. তিয়াশা চাকমা মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    এসময় ভাইস চ্যান্সেলর বলেন, সেশনজটের ফলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল পেতে দেরি হয়। ফলে তাদের চাকুরী ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হয়।
    তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের এ সময়ে সুযোগ এসেছে শক্ত ভূমিকা গ্রহণ করে, কিছু নিয়ম তৈরি করে সেশনজট নিরসন করার। এতে ছাত্ররা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। তিনি সেশনজট নিরসনে ক্লাস-পরীক্ষা সময় মতো গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।

    ভাইস চ্যান্সেলর জানান, এ সমস্যা নিরসনে কার্যকরী পন্থা খুঁজতে পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের সাথেও মতবিনিময় করা হবে। এর বাইরেও সম্পর্কযুক্ত অফিসমুহের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version