Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় নকল করায় বহিস্কার ১০ জন,৬ কক্ষ পরিদর্শককে অব্যাহতি
    বাংলাদেশ

    বারহাট্টায় নকল করায় বহিস্কার ১০ জন,৬ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

    Toufiq ApuBy Toufiq ApuJuly 3, 2025No Comments1 Min Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ মুঠোফোনে নকল নিয়ে হলে প্রবেশ করেছিলেন নয়জন শিক্ষার্থী। আরেকজন হাতে লেখা নকল নিয়ে বসেছিলেন পরীক্ষাকেন্দ্রে। এসব অপরাধে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে দশজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের দশজনই বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে  পরীক্ষা দিচ্ছিলেন।বহিস্কৃত শিক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

    আজ ৩ জুলাই বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষায় তাঁদের বহিষ্কার করা হয়। উপজেলা প্রশাসন জানায়, সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নয়জন শিক্ষার্থী হলে মুঠোফোন নিয়ে এসেছিলেন। তা থেকে দেখে নকল করছিলেন। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে এসেছিলেন। এসব অপরাধে তাঁদের বহিষ্কার করা হয়।

    বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এসময় নয়জনের মোবাইল জব্দ করা হয়।পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়।তিনি আরও জানান এবছর বহিস্কৃত পরীক্ষার্থীরা আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version