Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মেসি ম্যাজিকে জয় পেল ইন্টার মায়ামি
    Lead

    মেসি ম্যাজিকে জয় পেল ইন্টার মায়ামি

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJuly 6, 2025No Comments2 Mins Read

    এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি গোল অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে।

    ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন।

    দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোল মায়ামির বড় জয় নিশ্চিত করে।

    মায়ামির এমন দাপুটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছে হেড কোচ হাভিয়ের মাসচেরানো। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএস থেকে দূরে ছিল মায়ামি। তাই লিগে ফিরে জয়ে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর আবার লিগে ফেরা সহজ নয়। কিন্তু ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে।

    মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত।

    তিনি বলেন, ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version