Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার” হ্যাট্রিক স্বীকৃতি অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
    বাংলাদেশ

    বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার” হ্যাট্রিক স্বীকৃতি অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

    Toufiq ApuBy Toufiq ApuJuly 7, 2025No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরমেন্স, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্স ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪” এ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর”। এ পুরষ্কার প্রাপ্তির মাধ্যমে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন হিসেবে হ্যাট্রিক স্বীকৃতি পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

    ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস-জনাব শফিকুল ইসলাম “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪” অনুষ্ঠানের প্রধান অতিথি রেলওয়ে মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. ফাহিমুল ইসলাম এর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। ০৫ জুলাই ২০২৫ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

    এছাড়া বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট অন-টাইম পারফরমেন্স, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে সিলভার এবং মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অতিথিদের নিকট থেকে বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড পুরষ্কার গ্রহন করেন ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলাম।

    মনিটর এয়ারলাইন অব দ্যা ইয়ার -২০২৪ এর পুরষ্কার পরবর্তীতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন “ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরো ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”

    এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৪, ২০২৩, ২০২২ সহ ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরষ্কারে ভূষিত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version