Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় মিথ্যা অভিযোগ ও সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    বাংলাদেশ

    বারহাট্টায় মিথ্যা অভিযোগ ও সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    Toufiq ApuBy Toufiq ApuJuly 7, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা প্রতিনিধি : থানায় মিথ্যা অভিযোগ ও সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় সংবাদ সম্মেলন করেছেন বারহাট্টা উপজেলা জাসাসের সদস্য সচিব অলিউল্লাহ রায়হান।
    আজ (৭ জুলাই) সোমবার দুপুরে বারহাট্টা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অলী উল্লাহ রায়হান।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নামে বৃদ্ধাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সংবাদপত্রে সংবাদ প্রকাশ ও থানায় মামলা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
    ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমরা ৩ ভাই-বোন ও খালা আমাদের নানা হাজী মন্তাজ উদ্দিনের ওয়ারিশ হিসেবে তার সম্পত্তির অংশ পাওয়ার অধিকার রাখি। কিন্তু বিগত ৫ বছর ধরে আমার মামী ও মামাতো বোন নানা অজুহাতে জমিগুলো দখল করে আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। সর্বশেষ গত ৫ জুলাই আমরা পারিবারিক আলোচনার উদ্দেশ্যে মামার বাড়িতে গেলে আমাদের দেখে ঘরে তালা লাগিয়ে দেন। পরে তালা খুলে দিলে আমরা বারান্দায় অবস্থান করি। মামীকে অনেকক্ষণ ডাকাডাকির পর উনি না বাহিরে আসায় আমার খালা মামীর সাথে কথা বলতে রান্না ঘরে যান। তখন খালার সাথে মামীর তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মামী শিরিন আক্তার আমার প্রতিবন্ধী খালার গায়ে হাত তোলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে দুইজনের সহায়তায় তিনি দা নিয়ে এগিয়ে আসলে জীবন রক্ষার্থে আমরা পাশের ঘরে আশ্রয় নেই। তখন তিনি বলেন, আমরা যদি আবার জমি চাই তাহলে আমাদের মেরে ফেলা হবে। অভিযোগে আরও বলা হয়েছে, আমি ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে এনেছি। অথচ ঘটনার দিন আমরা ঘরেই প্রবেশ করি নাই বরং জীবন রক্ষার্থে আমরা পাশের ঘরে আশ্রয় নিয়েছিলাম।
    তিনি আরও বলেন, আমার মামাতো বোনের স্বামী নাজমুল হাসান আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগের দাপট খাটিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এখন যুবদলের প্রভাব খাটিয়ে দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বারহাট্টা বিএনপির নেতৃবৃন্দের কাছে এইসব হাইব্রিড নেতাদের বিচার দাবি করছি।
    আপনি দলীয় প্রভাব খাটিয়ে ওয়ারিশের জমি ভোগ করতে চাইছেন সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন -এটা আমাদের পারিবারিক সমস্যা এখানে দলীয় প্রভাব খাটাবো কেন? তাছাড়া এই সমস্যা অনেক আগে থেকেই।

    তারা আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আপনি কেন করলেন না? সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন – পারিবারিক সমস্যার কারণে তারা যে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে ভাবতে পারিনি। এখন আমরা অভিযোগ করব। আমার বিরুদ্ধে সংবাদপত্রে মিথ্যা সংবাদ প্রকাশ ও থানায় মামলা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version