Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাষ্ট্র বিনির্মানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা ড্যানির গণসংযোগ
    বাংলাদেশ

    রাষ্ট্র বিনির্মানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা ড্যানির গণসংযোগ

    DDP DigitalBy DDP DigitalJuly 11, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এটিএম আব্দুল বারী ড্যানি’র নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলটির নেতারা।

    বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার ও আসমা ইউনিয়নের মনাষ বাজারে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

    গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখার আব্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্না সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে। ফলে রাষ্ট্রের সব স্তরে ধ্বংস নেমে এসেছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সেই লক্ষ্যেই তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন পূরণে ৩১ দফার বিকল্প নেই। দেশের সকলকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

    তিনি আরও বলেন, এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় প্রতিশ্রুতি। এখানে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ধানের শীষ প্রতীকের নমিনি। কেন্দ্রীয় আদেশে সারা দেশের ন্যায় আমিও আমার জন্মস্থান ও নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছি এবং পরবর্তীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

     

     

     

     

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version