Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তিন শিশুকে নিয়ে অসহায় মায়ের বাঁচার লড়াই
    Lead

    তিন শিশুকে নিয়ে অসহায় মায়ের বাঁচার লড়াই

    নিজস্ব প্রতিবেদক, শেরপুরBy নিজস্ব প্রতিবেদক, শেরপুরJuly 13, 2025No Comments2 Mins Read

    “সবাই বলে দুইটা বাচ্চা বেইচা দিতে, মা হয়ে কি বেঁচতে পারি?”- কান্নাজড়ানো কণ্ঠে এমনই প্রশ্ন করছিলেন মাত্র ২০ বছর বয়সী এক অসহায় মা, নাছিমা আক্তার।

    এক মাস আগে শেরপুরের একটি বেসরকারি ক্লিনিকে জন্ম দেন তিন সন্তানের- দুই ছেলে ও এক মেয়ে। কিন্তু দুধ, খাবার আর ওষুধের অভাবে তিন সন্তানের কঙ্কালসার অবস্থা।

    স্বামী লিখন মিয়া ঢাকায় রিকশা চালান। সংসার চলে খুব কষ্টে। সিজারে সন্তান জন্ম দিতে হয়েছে, খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এই টাকা জোগাড় করতে হয়েছে ধারদেনা করে। এখন ঋণের চাপ, আবার তিন নবজাতকের খাবার, চিকিৎসা- সব মিলে পরিবারটি দিশেহারা।

    নাছিমার পরিবার থাকে শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের দিঘলদী মোল্লাপাড়া এলাকায়। একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করে তারা। সেই ঘরের এক পাশে হাঁড়িপাতিল, অন্য পাশে মুরগির খোপ। এমন অবস্থায় বেঁচে থাকা যেমন কষ্টের, তেমনি তিনটি নবজাতককে নিয়ে টিকে থাকাও কঠিন।

    শিশুর দাদি খোরশেদা বেগম বলেন, “খাওয়ার অভাবে তিনটা বাচ্চা শুকায়া গেছে। পুষ্টির অভাবে মা নাছিমাও অসুস্থ। ওষুধ কেনারও সামর্থ্য নাই।”

    লিখনের বড় ভাই খোকন বলেন, “ভাই ঢাকায় কাম করতে গেছে, আমি নিজের সংসার চালাইতে পারি না, এই তিনটা বাচ্চা আর নাসিমারে নিয়ে কী করুম?”

    স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, “গরীবের ঘরে তিন সন্তান যেন বোঝা হয়ে গেছে। ঠিকভাবে পরিচর্যা না হলে বড় বিপদ হতে পারে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করব।”

    শেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান জানান, এমন শিশুদের জন্য সেল্টার হোমে রাখার ব্যবস্থা রয়েছে। পরিবার চাইলে সরকারি নিয়ম অনুসারে সহায়তা করা যাবে। শিশুর পরিবারের আবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    এখন দরকার এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষরা এগিয়ে এলে তিনটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version