Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রানা বর্তমানের “আমারও গল্প আছে”
    আনন্দলোক

    রানা বর্তমানের “আমারও গল্প আছে”

    Toufiq ApuBy Toufiq Apuজুলাই ১৩, ২০২৫No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক: মানুষের জীবন বড়ই বিচিত্র, আনন্দের চেয়ে যন্ত্রণাই যেন বেশি। কখনও সমাজের চোখে আমরা অপরাধী, কখনও নিজেদের ঘনিষ্ঠজনের চোখেই হয়ে উঠি নায়ক। কখনো কখনো হতে হয় অপমান,লাঞ্ছিত- খপ্পরে পড়তে হয় মবের কষাঘাতে। মব জাস্টিস সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়ে। এমনই এক মানবিক ও বর্তমান সময়ের বাস্তব জীবনগাঁথা নিয়ে তৈরি হয়েছে নতুন টেলিফিল্ম “আমারও গল্প আছে”।

    এই টেলিফিল্মে একজন বাবার আত্মমর্যাদা, সমাজের অবিচার, মব জাস্টিস ও বাস্তবতার মুখোমুখি একজন নিরীহ মানুষের গল্পকে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে। সমাজের কিছু মানুষ যাকে “চোর” বলে গালি দেয়, তার মেয়ের চোখে সে একমাত্র সুপারম্যান এই দ্বৈত বাস্তবতা নিয়েই টেলিফিল্মটির মূল আবেগ।

    রচনা ও পরিচালনায় আছেন সময়ের বাস্তবধর্মী জীবনভিত্তিক আলোচিত নির্মাতা রানা বর্তমান। প্রযোজনা করছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। প্রচারিত হবে চ্যানেল আই টেলিভিশন এবং চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্মে।
    দক্ষ ও মেধাবী তথা দারুণ সব শিল্পীদের অভিনয়ে টেলিফিল্মটি পেয়েছে প্রাণ। অভিনয়ে রয়েছেন দক্ষ অভিনেতা আজিজুল হাকিম, সুষমা সরকার, এমিলি, গোলাম রাব্বানী মিন্টু, আব্দুল আজিম, তুহিন চৌধুরী, সাহিদুল সোহেল, রিমন সাহা, জামাল পাটোয়ারী, উকিল সহ আরও অনেকে।

    চিত্রগ্রাহক আমির হামজা, সহকারী পরিচালক*: সাহিদুল ইসলাম সোহেল, সজীব, অঙ্গসজ্জায় আব্দুর রহিম। সম্পাদনা ও রং বিন্যাসে আরডি হৃদয় সহ গ্রাফিক্স ডিজাইন, মিউজিক ডিরেকশন, ড্রোন অপারেশন সহ অন্যান্য বিভাগে কাজ করেছেন একদল দক্ষ ও নিবেদিত টিম।
    পরিচালক রানা বর্তমান বলেন, আমরা কেবল গল্প বলিনি, আমরা একজন বাবার কান্না, সমাজের চোখে তার অপমান, এবং তার সন্তানের নির্ভরতা সহ মব জাস্টিস একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তা পরিষ্কার ভাবে তুলে ধরেছি। এই গল্প হাজারো দর্শকের হৃদয়ে বাজবে-এই আমার বিশ্বাস।
    টেলিফিল্ম “আমারও গল্প আছে” খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৪:৪২)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version