Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭
    Lead

    গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJuly 19, 2025No Comments2 Mins Read

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় গত দু’দিনে তিনটি মামলা করা হয়েছে। এতে দুই হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে অন্তত ১৬৭ জনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তাদের মধ্যে ৪৮ জনকে শুক্রবার (১৮ জুলাই) সদর থানায় করা একটি মামলায় প্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ড. রুহুল আমিন সরকার বলেন, সন্দেহভাজন হিসেবে আটকদের তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অপরাধসংশ্লিষ্টতা নিশ্চিত হলেই কেবল তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।

    এনসিপির সমাবেশ ও পদযাত্রার দিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে চারজন নিহত হন। আহত একজন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

    বুধবার রাত ৮টা থেকে এই জেলা শহরে কারফিউ চলছে। শুক্রবার জুমার নামাজের সময় কারফিউ কয়েক ঘণ্টার জন্য শিথিল করা হয়। আবার কারফিউ বলবৎ হলে শহরে জনশূন্য হয়ে পড়ে। শহরের ছোট-বড় রাস্তাগুলো ছিল যানবাহনশূন্য।

    পুলিশ জানিয়েছে, তিন মামলায় এবং সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় জেলায় মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় ৪৮, মুকসুদপুর থানায় ৬৬, কাশিয়ানী থানায় ২৪, টুঙ্গিপাড়া থানায় ১৭ ও কোটালীপাড়া থানায় ১২ জন। সংশ্লিষ্ট থানার ওসিরা এই তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় আরো ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

    গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার উলপুরে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একদল লোক এ ঘটনা ঘটায়। এতে পুলিশের পরিদর্শক আহম্মেদ আলীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

    গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সদরে গ্রেপ্তার ৪৮ জনকে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version