Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ 
    বাংলাদেশ

    বারহাট্টায় যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ 

    DDP DigitalBy DDP DigitalJuly 25, 2025Updated:July 25, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার  বিকালে উপজেলার গোপালপুর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পাশাপাশি এ ঘটনায় বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

    পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয়ের ছেলে শান্ত(১৬) শিশুটির সাথে খেলার  প্রলোভন দেখিয়ে তাঁদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে শান্ত ভাই আমাকে এমনটা করেছে।পরবর্তীতে শিশুটির মা দ্রুত শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য  নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে  ভর্তি করা হয়।

    এ ঘটনায় জড়িত যুবক শান্তের  বিচার চায় শিশুটির পরিবার। ধর্ষণের অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেছে তারা।

    ভুক্তভোগীর প্রতিবেশী খলিল নামের একজন জানান আমাদের এলাকার প্রণয়ের ছেলে শান্ত সাড়ে চার বছরের এই ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে।বাচ্চাটার ব্লিডিং শুরু হলে সে এসে তার মাকে সব জানিয়েছে। আমরা দ্রুত বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসি।আমাদের দাবী হল ধর্ষক শান্তের চূড়ান্ত এবং সর্বোচ্চ বিচার।

    এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান  জানান, মামলায় একজনকে আসামি করা হয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি।পুলিশি অভিযান এখন অব্যহত আছে। তবে প্রাথমিক জিগ্গাসাবাদের জন্য ছেলের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছিল

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version