Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন জাবির সাবেক শিক্ষার্থী
    Lead

    ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন জাবির সাবেক শিক্ষার্থী

    DDP DigitalBy DDP DigitalJuly 30, 2025Updated:July 30, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যেকোনো সাঁতারুর স্বপ্ন। বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী) ও নাজমুল হক হিমেল সেই স্বপ্নই পূরণ করেছেন। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় (ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটা) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন তারা। সাগর-হিমেল সফলভাবে তা শেষ করেছেন।

    ইংল্যান্ড থেকে বাংলাদেশের সাবেক তারকা সাঁতারু ও অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর বলেন, ‘আমরা ৬ জনের একটি রিলে দল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি। বাংলাদেশ থেকে আমি ও নাজমুল ছিলাম। বাকি চারজনের একজন মেক্সিকান ও তিনজন ভারতীয়। রিলের মধ্যে আমিই প্রথম সাগরে নামি। প্রত্যেকে নির্দিষ্ট সময় ও পথ অতিক্রম করে সাঁতরাই। সবমিলিয়ে ১২ ঘণ্টা ১৫-২০ মিনিটের মতো লেগেছে। সফলভাবে আমরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি।’

    সাগর ও নাজমুলকে নানা প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্লট বুকিং ছিল তাদের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার সময় পিছিয়েছে। অবশেষে গতকাল ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটায় তারা ইংলিশ চ্যানেল অভিযান শুরু করেন। ১২ ঘণ্টা সাঁতরে সফলভাবে শেষ করেছেন দুই বাংলাদেশি সাঁতারু। ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি আসতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। এ নিয়ে সাগর বলেন, ‘ব্যক্তিগত ও রিলে দু’টি মিলিয়ে বছরের নভেম্বরের দিকে আনুষ্ঠানিক সনদ প্রদান করে। ইংলিশ চ্যানেলের ওয়েবসাইটে অবশ্য পাড়ি দেওয়া ব্যক্তিদের নাম দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করে।’

    এর আগে বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর আব্দুল মালেক এবং মোশাররফ খানও গড়েন একই কৃতিত্ব। ৩৭ বছর পর আবার কোনো বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দুঃসাহসিক অভিযান সম্পন্ন করল।

    সাগর ও নাজমুলের স্বপ্ন পূরণে সহায়তা করেছে বাংলাদেশ বিমান। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আর্থিক ব্যয় রয়েছে। সাগর ও নাজমুল অনেক ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে গেলেও সেভাবে সহায়তা পাননি। এ নিয়ে আক্ষেপ রয়েছে তাদের।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version