Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রকাশিত হলো ‘গানচিল’-এর ময়না
    আনন্দলোক

    প্রকাশিত হলো ‘গানচিল’-এর ময়না

    Toufiq ApuBy Toufiq Apuজুলাই ৩০, ২০২৫Updated:জুলাই ৩০, ২০২৫No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক: গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে উরাধুরা নাচের এই গানটি। আর এতে পারফর্ম করে দর্শকদের চমকে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
    সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোন গান ভিডিওতে। তবে একক গান হলেও সিনেমার গানের চেয়ে কোনো অংশে কম নয়, বলা যায় ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে জমকালো গানটি। যা প্রকাশের পর থেকেই দর্শকদ-শ্রোতাদরে ভালো লাগতে শুরু করেছে। গানটিতে বুবলীর সঙ্গে নাচ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
    বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বা্স আমাকে মুগ্ধ করছে।’

    অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই। ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে। ’
    গানচিলের কর্ণধার আসিফ ইকবাল জানান,‘বাংলা গানের নিজস্ব একটি ঘরানা রয়েছে গানচিলের। সেই ঘরানাকে আধুনিক রূপে উপস্থাপন করতেই এই প্রজেক্ট। আমরা মূলত বাংলা গানকে আরও সমৃদ্ধ করতে। মৌলিক গানের সঙ্গে আরও বাড়াতে কাজ করছি। সেই উদ্যোগেই গানচিল অরিজিনালস’ এর যাত্রা। ‘ময়না’ দিয়ে আমরা নতুন এক যাত্রা শুরু করলাম। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। আশা করি এই যাত্রা সবাই আমাদের সঙ্গে থাকবেন।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৪:৪৫)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version