Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করি: মির্জা ফখরুল
    Lead

    আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করি: মির্জা ফখরুল

    DDP DigitalBy DDP DigitalJuly 31, 2025No Comments2 Mins Read

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন, ‘আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধার করার চেষ্টা করি। একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’ তার অভিযোগ, ‘এদেশের কিছু মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দিতে চায় না।’

    বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বারের শহিদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত জুলাই মার্চ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা (সব রাজনৈতিক দল) লড়াই করছি ক্ষমতায় যাওয়ার জন্য।’

    জুলাই আন্দোলনে শহীদ হওয়া দুজনের পরিবারেরকথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘আজকে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একজন শহীদের মা বললেন ৩১ জুলাই আমার দশম শ্রেণিতে পড়ুয়া সন্তান শহিদ হয়। এর কিছুদিন পর আমার স্বামী মারা যায়। এখন আমার আরেক সন্তান ক্যানসারে আক্রান্ত। আমার সংসার চলে কিভাবে?’

    তিনি জানান, ‘আশুলিয়ায় শহিদ হওয়া পরিবারের একজন বলেন, আমার স্বামী জুলাই যুদ্ধে শহিদ হয়েছেন। ওই মহিলা সঙ্গে করে নিয়ে এসেছিলেন ১০ মাস বয়সের এক শিশুসন্তান। তিনি এসে আমাদের কাছে বললেন, আমার বাচ্চার খাবার কেনার টাকা নাই।’

    এ দুটি ঘটনার বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, জুলাইয়ের মূল স্পিরিট থেকে আমরা বের হয়ে যাচ্ছি।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা সংস্কারের কথা বলেন, আমরাই তো সংস্কারের কথা প্রথম এনেছি।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সাধারণ মানুষ চায় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন আরও দেরি করার চিন্তা করলে ড. মুহম্মদ ইউনূসের জন্য সুবিধা হবে না। আমরা বলব, সংস্কার-বিচার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে দেশ-বিদেশে ড. ইউনূসের সম্মান কমে যাবে।’

    আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আইনজীবীরাই সামনের দিনে নেতৃত্বে আসবেন। মাঝখান দিয়ে জাতীয় নেতৃত্বে, জাতীয় সংসদে কিছু লোক ঢুকে গেছে। এখন আপনাদের মতো বিজ্ঞ আইনজীবীদের সুযোগ দেওয়া উচিত।’

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

    এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, আইনজীবী নেতা মোহাম্মাদ আলী প্রমুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version