Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সৈকত নাসিরের নতুন বিজ্ঞাপন
    আনন্দলোক

    সৈকত নাসিরের নতুন বিজ্ঞাপন

    Toufiq ApuBy Toufiq ApuAugust 11, 2025No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’খ্যাত এই নির্মাতা এই সিনেমা দিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। এরপর নির্মাণ করেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’, ‘ক্যাসিনো’সহ ‘ব্যাড বয়েজ’, ‘দ্য ট্রাপ’ এবং নেটওয়ার্ক’র মতো সফল ওয়েব সিরিজ। আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’সহ তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। তবে সিনেমা-ওয়েব সিরিজের কাজের ফাঁকে ফাঁকে তিনি করে থাকেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন। যেসব কাজে থাকে পরিপূর্ণ সিনেমার ফিল। তার নির্মিত গানের মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে থাকে অসামান্য কোরিওগ্রাফির জাদু, শিল্পীদের নাচের মুভমেন্ট। তাঁর কাজের মান নিয়ে কোনো সন্দেহই নেই কারো। ছোট হোক বা বড় বাজেট, তিনি ‘ভিন্ন স্বাদ’ দেওয়ার ম্যাজিক জানেন! আসিফ আকবরের ‘আগুন’ গান দিয়ে তিনি মিউজিক ভিডিওর চেনা স্টাইলকে বদলে দিয়েছিলেন! তার হাত ধরেই নতুন করে বাংলাদেশি মিউজিক ভিডিও সিনেমাটিক জার্নি শুরু বলা চলে। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন জাহের আলভী ও অলংকার চৌধুরীকে মডেল করে নতুন একটি মিউজিক ভিডিও, যেটি মূলত একটি ব্যান্ডের প্রোমোশনাল ক্যাম্পেইন। শিরোনাম ‘ঘুরাই চলো মনের হুইল’। ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিরও গানটি গেয়েছেন কনা ও হাসান এস ইকবাল। সম্প্রতি রিলিজ হওয়া এই প্রমোশনাল ভিডিওটি দেখে দর্শকরা বলছেন, ‘এত সূক্ষ্ম ও সৃজনশীলভাবে করা হয়েছে, লিরিক থেকে ভিজুয়াল পর্যন্ত যা প্রোডাক্ট প্লেসমেন্টের নতুন মডেল হিসেবে আদর্শ বলা যায়। এডিটিং মাস্টারি, শট ট্রানজিশন থেকে টেম্পোর ম্যানিপুলেশন, সবই নিখুঁত! শিল্পীদের পারফর্মেন্স: এক কথায় ফায়ার! শুভকামনা আপনার জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version