Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপি নেতার বিরুদ্ধে পথে দলবেঁধে মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 
    বাংলাদেশ

    বিএনপি নেতার বিরুদ্ধে পথে দলবেঁধে মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

    DDP DigitalBy DDP DigitalAugust 11, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় শিক্ষার্থীকে দলবেঁধে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্ব চিরাম ইউনিয়নের বাহাদুরপূর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া একই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে এবং চিরাম ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক । গত  রোববার (১০ আগস্ট) উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযোগ সূত্রে জানা গেছে,ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্বের সাথে অভিযুক্ত একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শহিদুল্লাহ, কিশোর গ্যাং এর সদস্য মোঃ ছুটন মিয়া ও মোঃ ইসলাম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে ঝামেলা চলে আসছিল।গত ১০ আগস্ট সকাল ১১ টার দিকে অপূর্ব মাছের আড়ৎ থেকে মাছ কিনে বাড়ির দিকে আসার সময় চাট্টার মোড়ে আসলে অভিযুক্ত আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর মামলা করে।এসময় অপূর্বের সাথে থাকা এন্ড্রয়েড মোবাইল ও পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যায় আসামিরা।

    অভিযোগকারী সাব্বির জাহান অপূর্ব  বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আমিরুল ইসলাম মিঠুর সাথে আমার পারিবারিক ঝামেলা চলছে। মিঠুসহ তার সহযোগীদের নিয়ে আমার উপর আক্রমণ করে। তিনি আরো বলেন অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া চিরাম ইউনিয়ন বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক। সে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত। অন্যদিকে ছোটন মিয়া এলাকায় কিশোর গ্যাংকের প্রধান। তার নামে পূর্বে অনেক অভিযোগ রয়েছে। আমার পারিবারিক ঝামেলা তাদের সাথে।কিন্তুু তারা আমাকে একা পেয়ে এভাবে হামলা করল।আমার চিৎকারে আশেপাশের লোকজন না আসলে ত তারা আমাকে মেরেই ফেলত।

    এ বিষয়ে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর মিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।আমাকে ষড়যন্ত্র করে এই অভিযোগে ফাঁসানো হয়েছে।

    অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ কামরুল হাসান বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version