Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি
    ইকোবিজ

    যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি

    DDP DigitalBy DDP DigitalAugust 16, 2025No Comments2 Mins Read

    ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার বৃহস্পতিবার প্রায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে। তবে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের আগের দিন তেলের দাম তীব্রভাবে বেড়েছে।

    নেতিবাচক সূচনার পর, জুলাই মাসের পাইকারি মূল্যসূচক প্রকাশের পর প্রধান মার্কিন সূচকগুলো ধীরে ধীরে সমতা ফিরে পায়।

    নিউ ইয়র্ক থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

    উৎপাদক মূল্য সূচক (পিপিআই) মাসওয়ারি ভিত্তিতে ০.৯ শতাংশ বেড়েছে। যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এর আগে প্রকাশিত ভোক্তা মূল্যসূচক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

    যুক্তরাষ্ট্রভিত্তিক নর্থলাইট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ক্রিস জাকারেলি বলেন, আজ সকালে উৎপাদক মূল্যসূচকের বড় উল্লম্ফন দেখাচ্ছে যে মুদ্রাস্ফীতি অর্থনীতির ভেতরে ছড়িয়ে পড়ছে, যদিও তা এখনো ভোক্তাদের কাছে তেমনভাবে অনুভূত হয়নি।

    তিনি বলেন, এটি সম্ভবত আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর বিষয়ে থাকা নিশ্চিত আশাবাদকে দ্বিধায় ফেলে দেবে।

    এদিকে ক্রেসেট ক্যাপিটাল ম্যানেজমেন্টের জ্যাক অ্যাবলিন মন্তব্য করেন, ফিউচারস বাজারে এখনও এক চতুর্থাংশ শতাংশ সুদহার কমানোর বাজি ধরা হচ্ছে। তবে পিপিআই তথ্যের কারণে বড় অর্ধ শতাংশ কাটছাঁট এখন সম্ভাবনার বাইরে।

    তিনটি প্রধান মার্কিন সূচকই দিনের শুরুতে যেখানে ছিল, প্রায় সেখানেই লেনদেন শেষ করেছে।

    ইউরোপে প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ও লন্ডনের প্রধান বাজারগুলো দিনের শেষে ইতিবাচক ফলাফলে বন্ধ হয়েছে।

    লন্ডন আগের ধস থেকে ঘুরে দাঁড়িয়েছে। কারণ তথ্য দেখিয়েছে যে ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ায় যুক্তরাজ্যের অর্থনীতি দ্বিতীয় প্রান্তিকে মন্থর হয়েছে। তবে এই শুল্প কার্যকর হলে অর্থনীতি যতটা মন্থর হবে বলে আশঙ্কা করা হয়েছিল, তার চেয়ে কম হয়েছে।

    এদিকে, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে তেলের দাম প্রায় দুই শতাংশ বেড়েছে।

    ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, পুতিন ট্রাম্পকে চাপ দিয়ে ইউক্রেনের ওপর সমঝোতা চাপিয়ে দিতে পারেন।

    তবে তেল ব্যবসায়ীদের শঙ্কা অন্য জায়গায়।

    বাজার এখন খুবই স্নায়ুচাপে রয়েছে উল্লেখ্য করে শর্ক গ্রুপের স্টিফেন শর্ক বলেন, ‘যদি বৈঠক ভালো না হয়, তাহলে আমরা রুশ তেলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেখতে পারি, যা বিশ্বের জন্য এই তেল পাওয়া কঠিন বা অসম্ভব করে তুলবে।

    ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদনের পর স্বতন্ত্র কোম্পানিগুলোর মধ্যে, ইন্টেলের শেয়ার ৭.৪ শতাংশ বেড়েছে।

    ব্লুমবার্গ নিউজে বলা হয়েছে যে, ট্রাম্প বিপর্যস্ত এই চিপ কোম্পানিতে সরকারি অংশীদারিত্বের বিনিময়ে বিনিয়োগের কথা বিবেচনা করছেন। তবে এ ধরনের চুক্তি ব্যবসায়ের প্রতি মার্কিন সরকারের ঐতিহ্যগত ‘লেসে ফেয়ার’ (হস্তক্ষেপহীন) নীতি থেকে ট্রাম্পের সাম্প্রতিক বিচ্যুতির আরেকটি উদাহরণ হবে।

    ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেল, ব্যারেল প্রতি ১.৮ শতাংশ বেড়ে ৬৬.৮৪ ডলার হয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেল প্রতি ২.১ শতাংশ বেড়ে ৬৩.৯৬ ডলারে এ পৌঁছেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    November 10, 2026

    রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    October 11, 2026

    মস্তিষ্কের অনুভূতি ও গতি-প্রকৃতির গবেষণায় চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version