Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তামিম ইকবাল বিএনপির প্রার্থী, বুলবুল সরকারের: বিসিবির সাবেক সভাপতি
    ক্রীড়াঙ্গন

    তামিম ইকবাল বিএনপির প্রার্থী, বুলবুল সরকারের: বিসিবির সাবেক সভাপতি

    DDP DigitalBy DDP Digitalসেপ্টেম্বর ৩, ২০২৫No Comments2 Mins Read

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলী আসগার লবী বলেছেন, ‘তামিম ইকবাল আমাদের (বিএনপি) প্যানেলের প্রার্থী হিসেবে বিসিবিতে নির্বাচন করবেন। তিনি বিসিবির সভাপতি হবেন। আর সরকারের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রার্থী দেওয়া হয়েছে।’

    তিনি বলেন, ‘আমাকে বিসিবিতে নির্বাচন করতে বলা হয়েছিল। কিন্তু আমি দুটি জায়গায় নির্বাচন করতে পারবো না। খুলনা-৫ আসন নিয়েই থাকতে চাই। তাই তামিমকে নিয়েই চিন্তাভাবনা করছি আমরা। বুলবুলও আলোচনায় আছেন। একটা পলিটিক্স হচ্ছে। বিসিবিতে পলিটিক্স হওয়া ঠিক নয়। তামিমকে সভাপতি করতে পারলে তাকে নিয়ে কাজ উঠিয়ে নেওয়া সহজ হবে। বিসিবিকে এগিয়ে নেওয়া যাবে।’

    বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল।

    খুলনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘খুলনা-২ আসনে হেভিওয়েট প্রার্থী নিয়ে দলের হাইকমান্ডের চিন্তাভাবনা থাকায় আমাকে খুলনা-৫ আসনে নির্বাচন করতে বলা হয়েছে। আগ্রহী না হলেও হাইকমান্ডের নির্দেশ না করতে পারিনি। খুলনা-৫ আসনে আমার শেকড়। তাই কাজ শুরু করেছি। এখন পর্যন্ত আশাবাদী। আমাকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বিপক্ষে নির্বাচন করতে হবে। সেজন্য যথেষ্ট পরিশ্রমও করতে হবে। খুলনা-৫ আসনে হিন্দু সম্প্রদায়ের ভোট ও আওয়ামী লীগের ভোট ফ্যাক্টর হবে। আর জামায়াত স্বাধীনতাবিরোধী দল। সেদিক থেকে আমার জন্য ইতিবাচক। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনও জামায়াতকে ভোট দেবে না।’

    সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৯:৫৮)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version