Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘পরিবহন ও যোগাযোগ খাত সংকট এবং অনিয়ম দূর করতে চাই’
    বাংলাদেশ

    ‘পরিবহন ও যোগাযোগ খাত সংকট এবং অনিয়ম দূর করতে চাই’

    DDP DigitalBy DDP DigitalSeptember 10, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তানভীর রহমান। পরিবহন খাতের সংকট এবং অনিয়ম দূর করার প্রত্যয় নিয়ে কাজ করতে চান তিনি। তাইতো তাকে কখনো দেখা যায় বিভিন্ন রুটে বাস বৃদ্ধির দাবিতে ‌বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অফিসে, আবার বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকটের সমাধান খুঁজতে উপদেষ্টার অফিসে।

    তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) জাবি শাখার আহ্বায়ক। বিশ্ববিদ্যালয় ভর্তির পর থেকেই বাসের গেট ঝুলে ঢাকা থেকে ক্যাম্পাসে এসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

    গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর ক্যাম্পাসের পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছিলেন তানভীর।

    গত ১ জুন পরিবহন সংকট তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সাক্ষাৎ এর জন্য আবেদন করেন তানভীর সহ কয়েকজন।

    পরে গত ১৮ জুন জনাব আনিসুজ্জামান চৌধুরী (বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)-কে চিঠি দেন যাতে তিনি উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেন।

    আবার, গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা), জাবি শাখা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সাক্ষাৎ এর জন্য চিঠি দেওয়া হয়, তিনি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

    তানভীর প্রতিশ্রুতি দেন শুধু পরিবহন সংকট নয়, দীর্ঘদিনের ভোগান্তি দূর করে শিক্ষার্থীদের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে চান তিনি। আর এজন্যই ক্যাম্পাসের অভ্যন্তরীণ ফুটপাত নির্মাণ, যাতায়াত ব্যবস্থা, বাসের Live Tracking App চালু, বিভিন্ন ফটকে নিরাপত্তা সহ আধুনিক বাইক ও সাইকেল স্ট্যান্ড নির্মাণ, বাস ট্রিপের সংখ্যা বৃদ্ধি এবং বন্ধ রুটে বাস চালু করা, ছুটির দিনে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিসের উদ্যোগ নিতে চান।

    পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদপ্রার্থী তানভীর রহমান জানান, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, ঢাকার শিক্ষার্থীরা পরিবহন খাতে কতটা হয়রানির শিকার হয়। ঢাকায় তার বাসা হওয়ায় তিনি নিজেও প্রতিদিন এই ভোগান্তির মধ্য দিয়ে ক্যাম্পাসে যাতায়াত করেন। পরিবহন খাতে চরম অনিয়ম এবং সংকট শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

    তিনি আরও জানান, তিনি দীর্ঘদিন পরিবহন খাতের উন্নয়নে চেষ্টা করে গিয়েছেন, তখনো জানতেন না জাকসু আবার হবে কিনা। এখন যেহেতু জাকসু মাধ্যমে এই খাতের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে, তাই শিক্ষার্থীদের কাছে আহ্বান থাকবে যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে পরিবহন ও যোগাযোগ খাতকে যাতে তারা সমৃদ্ধ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version