Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মনিরুল ইসলামের স্বপ্ন যাত্রার ১ যুগ
    আনন্দলোক

    মনিরুল ইসলামের স্বপ্ন যাত্রার ১ যুগ

    Toufiq ApuBy Toufiq Apuসেপ্টেম্বর ১৫, ২০২৫No Comments3 Mins Read

    আনন্দলোক ডেস্ক: সময়ের অন্যতম সফল ০তরুণ উদ্যোক্তা মনিরুল ইসলাম। ‘ভারতুসো’ মিডিয়া ওয়ার্ল্ড একটি বিজ্ঞাপন এজেন্সি। ‘ভারতুসো’ মিডিয়া ওয়ার্ল্ড’র সিইউ স্বপ্নবাজ তরুণ মনিরুল ইসলাম।
    সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে। আর সবারই আকাঙ্ক্ষা থাকে নিজের স্বপ্ন পূরণের। কিন্তু তাদের মধ্যেই কেউ কেউ আছেন যারা নিজেরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন হাজারো মানুষের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে। তেমনি একজন এই প্রজন্মের তরুণ মনিরুল ইসলাম। তরুণ উদ্যোক্তা এবং সৃজনশীল কাজের কারিগর। শ্রম আর মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন হাজারো মানুষের স্বপ্ন পূরণের জন্য।
    আজকে যারা মডেলিং, অভিনয় জগতে কাজ করছেন, খ্যাতি পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন সমাজে, দেশজুড়ে। তাদের অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্নবাজ তরুণের হাত ধরে।
    কাজের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ এচিভার্স এওয়ার্ড ২০২৪’ এ সেরা মিডিয়া এজেন্সি পুরস্কারও অর্জন করেছেন মনিরুল ইসলাম।

    মনিরুল ইসলাম’র কাছে জানতে চেয়েছিলাম, ক্যারিয়ারের এতো মাধ্যম থাকতে এই পেশায় কেন এলেন?
    সদা হাস্যজ্জ্বল এই তরুণ চটপটে উত্তর দিলেন, ‘এই পেশার প্রতি আগ্রহ হয়েছে পারিবারিকভাবে। ‘ভারতুসো’ নামেই আমার ভাই এজেন্সিটা দিয়েছিলেন। পরবর্তীতে পেশার প্রতি আগ্রহের কারণে আমি নিজেই ‘ভারতুসো’ মিডিয়া ওয়ার্ল্ড নামে এই বিজ্ঞাপন এজেন্সির লাইসেন্স নেই। ইতোমধ্যে তিনি তার এজেন্সির মাধ্যমে অনেক কাজ করেছেন। বাংলাদেশের প্রায় সবগুলো টেলিকমিউনিকেশন এবং ব্যাংক, বেভারেজ কোম্পানিগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সেই সাথে হাজারো মডেল অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন পূরণ করে চলেছেন।
    নুসরাত ফারিয়া, শারিকা, শখ’র মতো নামি দামি তারকার কাজের শুরুটা মনিরুলের হাত ধরেই। একরকম মিডিয়ার প্রতি ভালোবাসা আর কাজের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি বীজ বুনছেন, আগামী ভবিষ্যতের জন্য। মিডিয়া এজেন্সির ভবিষ্যতকে তিনি সম্ভাবনাময় এবং সম্মানজনক বলে মন্তব্য করেন। যেসব তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তাদেরকে এই পেশায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।
    এই স্বপ্নবাজ তরুণের শুরুর পথটা মোটেই সুগম ছিল না। প্রত্যেকের মতো তিনিও ধৈর্য্য ধরেছেন, এবং তা বাস্তবায়নে প্রতিজ্ঞায় অবিচল থেকেছেন, স্বপ্ন দেখেছেন। এই পেশায় যারা আসতে চান তাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, পারবিারিক সমর্থনটা অনেক প্রয়োজন হবে। আর পেশা সম্পর্কে যথেষ্ট আগ্রহ ও ধারণা থাকতে হবে। তা না হলে প্রতিযোগীতার দৌড়ে টিকে থাকতে পারবে না।
    তরুণ উদ্যোক্তা মনিরুল আরো বলেন, যেকোন উদ্যোগকে সফল করতে সর্বাগ্রে চাই সৃজনশীলতা। সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। এরপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো জানা, বোঝা ও শেখা। একজন সফল উদ্যোক্তা হবার জন্য চারপাশ থেকে যেমন শিক্ষা নিতে হয়, তেমনি শিক্ষা নিতে হয় বই থেকেও। এমনটাই মনে করেন এ তরুণ উদ্যোক্তা। সমস্যা থেকেই সুযোগ। নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ হচ্ছে, যারা এখনো দোটানায় ভুগছেন, পারবো কি না, হবে কি না? এতো সমস্যা চারপাশে, যদি না সফল হই? তাহলে ভবিষ্যতে কী হবে? তাদের জন্য বলছি : সমস্যা থেকেই সফল উদ্যোগের জন্ম হয়। সমস্যাকে যিনি সুযোগে পরিণত করতে পারেন, তিনিই প্রকৃত উদ্যোক্তা।
    সময়ের সাথে সাথে সুযোগের ধরনেও আসে পরিবর্তন। আর এ সময়োচিত সুযোগকে কাজে লগিয়ে সফল হয়েছেন এ রকমের উদাহরণ আছে ভুরি ভুরি। তেমনই একজন মনিরুল ইসলাম।
    আজ সমাজের বুকে তরুণ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত তিনি। এবং একজন তরুণ হিসেবে কাজ করে যাচ্ছেন হাজারো তরুণের স্বপ্ন পূরণের জন্য। মনিরুল ইসলাম শুধু দেশের মডেলদের নিয়েই কাজ করেন নি। বিদেশি মডেলরাও ছিলো তার কাজের সাথে সম্পৃক্ত।
    আজ থেকে আরো দশ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? জানতে চাইলে উত্তরে বলেন, কাজ ভালোবাসি, যত্ন আর দায়িত্ব নিয়ে কাজাটাই করতে চাই। আর সামর্থ্য অনুযায়ী হাজারো তরুণের স্বপ্ন পূরণ করে যেতে চাই। বিজ্ঞাপন এজেন্সিতে কেউ ক্যারিয়ার গড়তে চাইলে মনিরুল ইসলাম জানান, একটি ব্যবসায়িক অফিস থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে। মিনিমাম একটা পুজি তো লাগবেই। বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ও মডেলদের মধ্যে সমন্বয়ের মাধ্যম থাকতে হবে।
    তার ছোট এই ক্যারিয়ারে সব সময় যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন মোতালেব হোসেন বরুন মামা, ফটোগ্রাফার ইকবাল আহমেদ, সানী মুনির ও হাবীব ভাইসহ আরো অনেকে। তাদের কাছে সব সময় কৃতজ্ঞ মনিরুল ইসলাম। ভাগ্য বিধাতা সর্বদাই কর্মঠ আর সাহসীদের পক্ষে থাকেন। চিরন্তন এই বাণীকে প্রমাণ করে সফলতার সিঁড়িতে অগ্রসর হওয়ার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলেছেন এই প্রতিভাবন স্বপ্নবাজ তরুণ মনিরুল ইসলাম।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৪১)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version