Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঢাকায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
    বাংলাদেশ

    ঢাকায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

    DDP DigitalBy DDP DigitalSeptember 16, 2025No Comments2 Mins Read

    কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২), সাবেক ছাত্রলীগের সদস্য মো. মিরাজ (৩১), ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪), সাবেক ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান (৩৮), কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম (৩৬), ইলিয়াছ মির্জা জাবেদ (৩০), নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০), রায়হান উদ্দিন রিহান (২২) ও আবু বকর সিদ্দিক (২০)।

     রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ও শেরেবাংলা নগরের শিশু মেলা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরে শাপলা চত্বর এলাকায় প্রায় ১২০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানারসহ আনোয়ারুল হক সেলু ও মো. মিরাজকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইদুল ইসলাম শাকিল, আরিফুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, একই দিন সকালে শেরেবাংলা নগরের শিশু মেলা মোড়ে তল্লাশির সময় গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগ কর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ ইলিয়াছ মির্জা জাবেদ, নাঈম ও ছাব্বির হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। এরপর মোটরসাইকেলে আসা তাদের সহযোগীরা আরও ককটেল বিস্ফোরণের চেষ্টা চালালে পুলিশ লাঠিচার্জ করে এবং রায়হান উদ্দিন রিহান ও আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version