Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তামিমের ফিফটিতে শক্ত ভিত বাংলাদেশের
    ক্রীড়াঙ্গন

    তামিমের ফিফটিতে শক্ত ভিত বাংলাদেশের

    DDP DigitalBy DDP Digitalসেপ্টেম্বর ১৬, ২০২৫No Comments1 Min Read

    জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। আসরে টিকে থাকতে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ।

    লিটন দাসের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। তবে অধিনায়কের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। বিশেষ করে তামিম দারুণ ব্যাটিং করেছেন। এই তরুণ ওপেনার পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় বইয়ে দেন।

    এক প্রান্তে তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক প্রান্তে রান তুলতে বেশ ভুগেছেন সাইফ। শুরুতে বেশ কিছু ডট খেলেছেন তিনি। তবে তামিম আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করায় রানের চাকা সচল ছিল। সাইফ অবশ্য সেটা পুষিয়ে দিতে পারেননি। পাওয়ার প্লে শেষেই ফিরেছেন তিনি। সাজঘরে ফেরার আগে ২৮ বলে করেছেন ৩০ রান।

    তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন লিটন, তবে নূর আহমেদের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন। ১১ বলে ৯ রান করেছেন তিনি।

    লিটন ফিরলেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করছেন তামিম। ইতোমধ্যেই স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। ২৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯০ রান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৯:৫৮)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version