Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আবারও ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প
    বিশ্বজুড়ে

    আবারও ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

    DDP DigitalBy DDP DigitalOctober 26, 2025No Comments2 Mins Read

    ভারত-পাকিস্তান সংঘাতসহ বিশ্বজুড়ে সংঘাত মীমাংসার কৃতিত্ব আবারও নিজের নামে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এশিয়া সফরে আসার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।

    যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে। রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

    এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়ে কঠিন মনে হয়েছিল ভারত-পাকিস্তান সংঘাত থামানো, কিন্তু তিনি তা “সমাধান” করে ফেলেছেন।

    তিনি বলেন, “আমি সেটা (যুদ্ধবিরতি) করে দেখিয়েছি। আরও আছে— ভারত ও পাকিস্তানের কথাই ধরুন, আমি যেসব চুক্তি করেছি, তার সবগুলোকেই রাশিয়া-ইউক্রেনের চেয়েও কঠিন মনে হয়েছিল। কিন্তু আসলে তা নয়। রাশিয়া-ইউক্রেনই সবচেয়ে চ্যালেঞ্জিং সংঘাত।

    ট্রাম্প এর আগেও বারবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।

    এই মাসের শুরুতে তিনি বলেন, ভারতের ওপর শুল্ক আরোপের হুমকিই ছিল “শান্তি প্রতিষ্ঠার আসল অস্ত্র” এবং ওই কৌশল ছাড়া তিনি “বিশ্বের আটটি সংঘাত সমাধান করতে পারতেন না।

    ভারতের রুশ তেলা কেনা প্রসঙ্গ ট্রাম্প বলেন, ভারত এ বছর শেষের আগেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং এ কারণেই তিনি দিল্লির ওপর বাণিজ্যিক চাপ বাড়িয়েছেন।

    তার ভাষায়, ভারত (রুশ তেল কেনা) পুরোপুরি কমিয়ে আনছে। আমি হয়তো শি জিনপিংয়ের সঙ্গে চীনের রুশ তেল কেনা নিয়েও কথা বলব।

    এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে ট্রাম্প মালয়েশিয়া সফর শেষে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সময় তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্যযুদ্ধ প্রশমনে আলোচনায়ও বসবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    November 10, 2026

    রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    October 11, 2026

    মস্তিষ্কের অনুভূতি ও গতি-প্রকৃতির গবেষণায় চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version