Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাড্ডায় মিলল জোড়া মরদেহ
    বাংলাদেশ

    বাড্ডায় মিলল জোড়া মরদেহ

    DDP DigitalBy DDP DigitalNovember 2, 2025No Comments1 Min Read

    দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে দুটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি যুবক এবং অন্য এক নারীর মরদেহ বলে জানিয়েছে পুলিশ।

    রোববার (২ নভেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি ওই ভবনের পাশের ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। আর ওই নারী এলাকায় বাসা-বাড়িতে কাজ করতেন।

    ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে।

    বাড়িওয়ালা আতিক জানান, বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version