Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    শিক্ষাঙ্গন

    জাবিতে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    DDP DigitalBy DDP DigitalNovember 4, 2025Updated:November 5, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “Impact of Climate Change on Public Health and Community Resilience in Bangladesh” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল সোমবার (৩নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইকবাল কবির ও হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ মাহমুদুল হাসান।

    সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি সরাসরি জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। বায়ু ও পানিদূষণ, তাপমাত্রা বৃদ্ধি, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে, পুষ্টিহীনতা ও মানসিক স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

    তারা আরও বলেন, বাংলাদেশের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনস্বাস্থ্য খাতে কার্যকর অভিযোজন কৌশল, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

    অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জলবায়ু পরিবর্তন এখন কেবল পরিবেশগত নয়, এটি মানবজীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু জ্ঞানচর্চার নয়, বরং সমাধানমুখী গবেষণার ক্ষেত্র হিসেবেও কাজ করতে হবে। গ্রিনহাউজ গ্যাসের উৎপাদন কমাতে হবে। মানুষের যতপ্রকার তার অর্ধেক রোগ হয় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণে কারণে । একারণে পরিবেশ দূষণ রোধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    তিনি জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আরও গবেষণাকে উৎসাহিত করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগকে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

    পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version