Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
    বিশ্বজুড়ে

    ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০

    DDP DigitalBy DDP DigitalNovember 21, 2025No Comments2 Mins Read

    ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সপ্তাহে একাধিক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজদের সন্ধান চলছে বলে এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন।

    বানজারনেগারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, গত শনিবার জাভা প্রদেশের বানজারনেগারা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৪৮টি বাড়ি ধ্বংস হয়ে যায়।

    বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বৃহস্পতিবার রাতে জানান, সেনাবাহিনী, পুলিশ, অনুসন্ধান ও উদ্ধার দল এবং স্বেচ্ছাসেবকসহ ৭০০-এরও বেশি কর্মীকে বানজারনেগারায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে।

    তিনি বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল ভূমিধসে নিহত সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আর ১৮ জনের সন্ধান এখনও চলছে।

    মুহারি বলেন, প্রায় ১ হাজার মানুষ ওই জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বৃষ্টি, জলাবদ্ধতা এবং প্রবাহমান ঝরনার কারণে পরবর্তী ভূমিধসের সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।

    গত সপ্তাহে মধ্য জাভার সিলাকাপ জেলায়ও ভয়াবহ ভূমিধস আঘাত হানে।

    বিএনপিবি বুধবার জানিয়েছে, সিলাকাপে ২০ জনের প্রাণহানি হয়েছে এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছে। বানজারনেগারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার (৪৬ মাইল) দূরে অবস্থিত এ জেলার বিষয়ে কর্মকর্তারা এখনও হালনাগাদ তথ্য দেননি।

    প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বর্ষায় দেশটিতে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগ দেখা দেয়। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    November 10, 2026

    রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    October 11, 2026

    মস্তিষ্কের অনুভূতি ও গতি-প্রকৃতির গবেষণায় চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version