Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এমন ক্যাম্পাস চাই যেখানে ঢুকেই মনে হবে এটি ইসলামী বিশ্ববিদ্যালয় : উপাচার্য 
    শিক্ষাঙ্গন

    এমন ক্যাম্পাস চাই যেখানে ঢুকেই মনে হবে এটি ইসলামী বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

    DDP DigitalBy DDP DigitalNovember 22, 2025No Comments3 Mins Read

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, পরিপূর্ণ শিক্ষাব্যবস্থা যা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে সহযোগিতা করবে এমন ধরনের বিশ্ববিদ্যালয় আমরা চাই। এমন ক্যাম্পাস চাই যেখানে ঢুকেই মনে হবে আসলেই এটি ইসলামী বিশ্ববিদ্যালয়, আসলেই এটি আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলামিক শিক্ষায় যেমন সাড়া দেবে তেমনি আধুনিক শিক্ষায়ও সাড়া দেবে।

    শনিবার (২২ নভেম্বর) সকালে ৪৭ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ইবি উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যের দিকে পৌঁছাতে গেলে কিছু পদ্ধতিগত পরিবর্তন দরকার। ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিলো, সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে কিভাবে যাবে তার পরিকল্পনা এবং পরিক্রমায় ত্রুটি ছিল। একারণেই যেভাবে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রেখে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠেছে সেই অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় হতে পারেনি। এই দোষ কারোর একার নয়। এই দোষ রাষ্ট্র ও সমাজের, সেই দোষ আমাদের সবার।

    তিনি আরো বলেন, বিদ্যমান সব বিভাগ থাকবে, তবে যদি ইসলামের সমন্বয় ঘটাতে চাই তাহলে সবাইকে যেকোন পদ্ধতিতে মৌলিক ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে অথবা ইসলামী জ্ঞানের বিষয়গুলো সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে অথবা নতুন নতুন ইসলামিক বিভাগ খুলতে হবে। এই বিশ্ববিদ্যালয় ইসলামি শিক্ষার এর জন্য তিনটা ডিপার্টমেন্ট ছিল। আমি আসার পরে একটি আলাদা অনুষদ করে দিয়েছি। দুইটি নতুন বিভাগ চালু করেছি এবং আরো তিনটি বিষয় আমরা প্রস্তাবনায় পাশ করেছি, এটি প্রক্রিয়াগতভাবে সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্যের দিকে এগিয়ে যাক। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, আধুনিকতা, আর্টস, ইসলাম সবকিছুর সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয় আধুনিক দিক থেকে এবং ইসলামী শিক্ষার দিকে অগ্রসর থাকবে।

    ড. নকীব নসরুল্লাহ বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার জন্য পুরানো সমঝোতা স্মারক গুলো সচল করছি এবং নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিভিন্ন কানেক্টিভিটি তৈরি করছি। একটি বিশ্ববিদ্যালয়কে উন্নত করতে হলে সবার সৌহার্দ্যর হাত বাড়ানো দরকার, সহযোগিতা দরকার। আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু পেছন থেকে টেনে ধরবেন না। ভিসি একা একটি বিশ্ববিদ্যালয় চালাতে পারে না, তাকে সহযোগিতা করতে হবে। আদর্শ বিশ্ববিদ্যালয় গড়তে সবার সহযোগিতা দরকার, আন্তরিকতা দরকার। ক্রিটিসিজম থেকে ফিরে আসুন, আসুন গঠনমূলক সমালোচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাই।

    এদিন, ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এর আগে, সকালে কেন্দ্রীয় ফুটবল মাঠে আনন্দ র‍্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা ওড়ানো, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version