Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পরীক্ষায় নকল করে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩৪ শিক্ষার্থী
    Lead

    পরীক্ষায় নকল করে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩৪ শিক্ষার্থী

    DDP DigitalBy DDP DigitalNovember 23, 2025No Comments1 Min Read

    পরীক্ষায় নকলসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩৪ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন। এর মধ্যে অধিকাংশদেরই পরীক্ষা বাতিল করে পরবর্তী এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় উত্তরপত্র, জব্দ করা কাগজপত্র ও শিক্ষার্থীদের জবাব যাচাই করে অধিকাংশ শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    এ ছাড়া গুরুতর অপরাধে জড়িত কিছু শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী তিন বছর (পরপর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি থাকবে না।

    একই সভায় বিবিএ ১ম সেমিস্টার ২০২৪, বিবিএ ৬ষ্ঠ সেমিস্টার ২০২৩ এবং বিএসএড ২০২৪ পরীক্ষায় নকলের অভিযোগে অভিযুক্ত আরও তিন শিক্ষার্থীর শাস্তির সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version