Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
    Lead

    ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

    DDP DigitalBy DDP DigitalNovember 25, 2025No Comments1 Min Read

    ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এ সময় তারা রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় রেললাইন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

    এতে টানা ২ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

    ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ রয়েছে।

    এর আগে ২২ নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরদিন ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামিয়ে জব্বারের মোড়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে যাত্রীদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় সেদিন রাত ৮টায় শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version