Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হিডসের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান
    বাংলাদেশ

    হিডসের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

    Toufiq ApuBy Toufiq ApuDecember 11, 2025No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট সোসাইটি (হিডস)।

    দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণের দাবিতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

    পরে দুপুর ১২টা থেকে শান্তিনগরের ওয়াটার গার্ডেনে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রওনকুল ইসলাম টিপু।

    তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিতকরণ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন এ কে এম পারভেজ চৌধুরী, মহসিন মল্লিক, বরুন বরুয়া, সাগর বরুয়া, রেজাউল ইসলাম ও হানিফুজ্জান। বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিদ্যমান চ্যালেঞ্জ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেন।

    পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, এন এইচ কে মিঠু ও তারেক আবদুল্লাহ। উপস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সেন্ট্রাল কো-অর্ডিনেটর শাহ হেলাল সিদ্দিকী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিডস-এর চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি তার সভাপতির বক্তব্যে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরেন ও ভবিষ্যতে সারাদেশব্যাপী আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

    আলোচনা সভা শেষে মানবাধিকার ও সমাজসেবায় অবদান রাখায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version