Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হাদীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ 
    শিক্ষাঙ্গন

    হাদীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ 

    DDP DigitalBy DDP DigitalDecember 12, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সাংসদ পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্রনেতারা।

    শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও আইইউসানস এর নেতাকর্মীরা। মিছিলটি মেইন গেটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

    এসময় নেতাকর্মীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; দালালী না রাজপথ, রাজপথ রাজপথ; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; গুলিবিদ্ধ হাদী ভাই, ঘরে থাকার সময় নাই; একশন একশন, ডাইরেক্ট একশন; সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও; তুমি কে আমি কে, হাদী হাদী ইত্যাদি স্লোগান দেন।

    ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, হাদীর উপর আজকেই গুলি করা হয়নি, আগেও তাকে টার্গেট করা হয়েছে। এটা সিআইয়ের ষড়যন্ত্র, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সিসিটিভি দেখে সন্ত্রাসীকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। জুলাই যোদ্ধারা আজ নিরাপত্তাহীন। এই রাষ্ট্রের দায়িত্ব জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া।

    শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ বলেন, একটি মহল সবসময় বাংলাদেশকে অস্থিতিশীল অপচেষ্টা চালাচ্ছে, তারই অংশ হিসেবে আজকে হাদীর উপর হামলা হয়েছে। হাদীর উপর হামলা শুধু কোন ব্যক্তির উপর নয়, গণতন্ত্রের উপর হামলা হয়েছে। ভিন্নমত থাকতেই পারে তা হামলা করে দমন করা যায়না৷ হাদী সমাজের ন্যায়, সচেতন ও বিপ্লবী একজন মানুষ। এ ঘটনায় প্রতিটি মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অতিদ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি৷

    ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সুশীলদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাবেন না। যদি আপনারা ভারতের চক্রান্ত থেকে বেরিয়ে না আসলে আপনাদেরও বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হবো। ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর মতো আচরণ করুন৷ আমরা কাওকে ছাড় দিতে প্রস্তুত নই। যেখানেই হাদীদের উপর হামলা করা হবে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, হাদী ভাইয়ের উপর আক্রমণ বিচ্ছিন্নভাবে নিলে আপনারা চরম ভূল করবেন। ইন্টেরিম ক্ষমতা নেওয়ার পরপরই জুলাই যোদ্ধাদের উপর হামলা শুরু হয়৷ সর্বশেষ সহযোদ্ধা তাহমিদ ও ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা হয়েছে। একটি ঘটনার সাথে আরেকটি মেলালে দেখা যাবে বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সহযোগীরা। তাদের সহযোগীতা করছে ভারত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগেকে নিষিদ্ধ করা হয়নি।

    এসময় অতিদ্রুত আওয়ামী লীগেকে নিষিদ্ধ এবং নির্বাচনের আগ পর্যন্ত ভারতের সাথে সমস্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান এই ছাত্রনেতা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version