Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খালেদা জিয়া: জীবনদর্শনে বিশ্ব নারীর প্রেরণার বাতিঘর
    মুক্তবাক

    খালেদা জিয়া: জীবনদর্শনে বিশ্ব নারীর প্রেরণার বাতিঘর

    DDP DigitalBy DDP Digitalজানুয়ারি ৯, ২০২৬No Comments2 Mins Read

    বিশ্ব ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁরা কেবল রাষ্ট্রক্ষমতার গণ্ডিতেই আবদ্ধ থাকেন না। সময়ের প্রয়োজনে তাঁরা হয়ে ওঠেন নৈতিক শক্তির প্রতীক, সমাজের বিবেক কিংবা শান্তির বার্তাবাহক। বেগম খালেদা জিয়া তেমনই এক ব্যতিক্রমী নেতৃত্বের নাম। আলেম-ওলামা থেকে শুরু করে পুরোহিত-পূজারী, সমাজের সর্বস্তরের মানুষের প্রতি সমান শ্রদ্ধা ও মর্যাদা প্রদর্শনই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। ধর্মীয় মূল্যবোধের পবিত্রতায় গভীর বিশ্বাস, কঠিন সংকটে অবিচল ধৈর্য, জেল-জুলুমের মুখেও অটল সাহস এবং সর্বোপরি আল্লাহর ওপর দৃঢ় আস্থা—এই ভিত্তির ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে তাঁর জীবন ও নেতৃত্ব।

    বেগম খালেদা জিয়ার রাজনীতি কখনোই ক্ষমতাকেন্দ্রিক ছিল না; বরং দায়িত্ববোধ, সততা ও মানবকল্যাণই ছিল তাঁর পথনির্দেশক। প্রতিটি সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞা ও নৈতিকতার সুস্পষ্ট ছাপ দেখা গেছে। তিনি প্রমাণ করেছেন, রাজনীতি কেবল কৌশলের খেলা নয়; এটি মানুষের জন্য আত্মত্যাগের কঠিন অঙ্গীকার। বাঙালি সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ রক্ষায় তাঁর নিষ্ঠা বিশ্ব রাজনীতিতেও বিরল দৃষ্টান্ত। পশ্চিমা পরিবেশে বেড়ে উঠলেও পরিবার ও সন্তানদের শিকড়ের সঙ্গে যুক্ত রেখেছেন বাংলার সংস্কৃতিতেই।

    দেশপ্রেম ও মানবসেবায় তিনি ছিলেন নিঃস্বার্থ ও নীরব। দয়া, ভালোবাসা ও সহমর্মিতাই তাঁর নেতৃত্বকে দিয়েছে মানবিক রূপ। নারী নেতৃত্বের সক্ষমতাকে তিনি শুধু জাতীয় পরিসরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন। অধ্যবসায়, যুক্তিবোধ ও আত্মমর্যাদা ছিল তাঁর শক্তির প্রধান উৎস। নিরক্ষরতা দূরীকরণ, নারীশিক্ষা বিস্তার, সামাজিক সংস্কার এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন। তাঁর নেতৃত্ব দেখিয়েছে, নারী মানেই অনুকরণ নয়—নিজস্ব পরিচয়ে দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহসই প্রকৃত শক্তি।

    বিশ্ব ইতিহাসে ইন্দিরা গান্ধী, মার্গারেট থ্যাচার, অ্যাঞ্জেলা মের্কেল, বেনজির ভুট্টো কিংবা মানবতা ও শান্তির প্রতীক বার্থা ভন সুটনার, জেন অ্যাডামস, আং সান সু চি, শিরিন এবাদি, মালালা ইউসুফজাই, মেরি কুরি ও মাদার তেরেসার মতো নারীরা নিজ নিজ ক্ষেত্রে অনন্য। তবে বাংলাদেশের বাস্তবতায় বেগম খালেদা জিয়া কারও প্রতিচ্ছবি নন। তিনি নিজেই একটি স্বতন্ত্র মানদণ্ড, বাঙালি নারীর আত্মপরিচয়ের প্রতীক এবং বিশ্বের নারীদের জন্য এক শক্তিশালী পথপ্রদর্শক।

    তাঁর জীবনাচরণ, সততা, ধৈর্য, ত্যাগ ও নিরলস পরিশ্রম প্রতিটি নারীর জন্য নীরব কিন্তু গভীর শিক্ষার উৎস। এই গুণগুলো ধারণ করলেই যে কোনো নারী নিজের জীবনকে এগিয়ে নিতে পারেন—এই বিশ্বাস তিনি সমাজে রোপণ করেছেন। তাই বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায় নন; তিনি নারীর আত্মবিশ্বাস, মর্যাদা ও সম্ভাবনার জীবন্ত প্রতিচ্ছবি। আজকের পৃথিবীতে যখন নারীর অগ্রযাত্রা নানামুখী চ্যালেঞ্জের মুখে, তখন তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়—ত্যাগ, ধৈর্য, বিশ্বাস, জ্ঞান ও মানবিকতার সমন্বয়ই প্রকৃত নেতৃত্বের ভিত্তি। এই অর্থে তিনি কেবল অতীত বা বর্তমানের নন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক দীপ্ত অনুপ্রেরণা—নারীর সফলতার সুবাস ছড়ানো এক হাসনাহেনা ফুল।

     

    লেখক: রানা বর্তমান

    নাট্যনির্মাতা, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: জাতীয় জনস্বাস্থ্যে উদ্বেগ ও সংকট উত্তরণের পথ

    মে ১৯, ২০২৬

    ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ

    মে ১৪, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৮:৫৯)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version