Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ৩০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের হল এলোটমেন্ট সমন্বয়ের লক্ষ্যে “বিশেষ স্থানান্তর উইন্ডো” চালু
    শিক্ষাঙ্গন

    জাবিতে আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের হল এলোটমেন্ট সমন্বয়ের লক্ষ্যে “বিশেষ স্থানান্তর উইন্ডো” চালু

    DDP DigitalBy DDP Digitalজানুয়ারি ২৭, ২০২৬No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে বর্তমানে অবস্থানরত বেশ কিছু শিক্ষার্থী তাদের অফিসিয়াল হল বরাদ্দের বাইরে অন্য হলে অবস্থান করছে, যার ফলে হল ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে। উক্ত প্রেক্ষাপটে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে যে হলে শিক্ষার্থীরা বাস্তবে অবস্থান করছে, সেই হলে তাদের অফিসিয়াল হল বরাদ্দ সমন্বয়ের জন্য একটি এককালীন “বিশেষ স্থানান্তর উইন্ডো (One-time Adjustment)” খোলা হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি, ২০২৬ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত-ড. এ বি এম আজিজুর রহমান এক বিজ্ঞাপ্তেতে এ তথ্য জানানো হয়।

    বিশেষ স্থানান্তর উইন্ডোর আওতায় করণীয়:

    ১. শিক্ষার্থীরা বর্তমানে যে হলে বাস্তবে অবস্থান করছে, তারা উল্লিখিত সময়সীমার মধ্যে এতসঙ্গে সংযুক্ত ফরমে (স্ক্যান QR Code) সংশ্লিষ্ট হল অফিসে বরাদ্দ স্থানান্তরের জন্য আবেদন করবে;

    ২. আবেদনসমূহ সংশ্লিষ্ট হল প্রভোস্ট কর্তৃক বাস্তব অবস্থান যাচাই সাপেক্ষে প্রশাসনিক অনুমোদনের জন্য প্রেরিত হবে;

    ৩. এই প্রক্রিয়া শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য বলে গণ্য হবে:

    ৪. এই প্রক্রিয়া শুধুমাত্র ৫০তম, ৫১তম এবং ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে;

    ৫. আবেদনের সময়সীমা: ১৭-০২-২০২৬ তারিখ।

    উল্লেখ্য যে, ভবিষ্যতে হল বরাদ্দ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাবিতে ধর্ষণচেষ্টা: দোষীকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ছয় দফা দাবি

    মে ১৪, ২০২৬

    জাবির শেরে-বাংলা হলে মহান স্বাধীনতা দিবসের প্রীতিভোজ অনুষ্ঠিত

    মে ১৪, ২০২৬

    জাবিতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে বক্তৃতামালা অনুষ্ঠিত

    মে ১০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১০:৪৬)
    • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version