Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রমজানজুড়ে জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম
    শিক্ষাঙ্গন

    রমজানজুড়ে জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম

    DDP DigitalBy DDP DigitalFebruary 19, 2026No Comments1 Min Read

    জাবি প্রতিনিধি :  পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি নুরানী তাজবিদসহ সহীহ কোরআন শিক্ষা’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল মসজিদে আনুষ্ঠানিকভাবে এই কোরআন শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। কোর্সটি পরিচালনা করছেন সংশ্লিষ্ট হলের ইমাম ও খতিব হাফেজ কারী মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান।

    এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, “পবিত্র কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনবিধান ও হেদায়েতের পথপ্রদর্শক। এই মহিমান্বিত মাসে আত্মশুদ্ধি অর্জন ও আমলের মান বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শেখার এই সুযোগ কাজে লাগাতে আমি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

    উল্লেখ্য, ১লা রমজান থেকে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম চলবে ২২শে রমজান পর্যন্ত। প্রতিদিন বাদ আসর শহীদ রফিক-জব্বার হল মসজিদে নির্ধারিত সময়ে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version