Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, জুন ৮
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গুলশান শ্যুটিং ক্লাব কনভেনশনে শুরু হলো প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট
    জীবনশৈলী

    গুলশান শ্যুটিং ক্লাব কনভেনশনে শুরু হলো প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট

    Toufiq ApuBy Toufiq Apuমার্চ ৩, ২০২৬No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এক অনন্য ইসলামিক আয়োজন, প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট। আজ ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত গুলশান শ্যুটিং ক্লাব কনভেনশনে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ এই আয়োজন। মুসলিম বিশ্বের বৈচিত্র্যময় সংস্কৃতি, খাবার ও লাইফস্টাইলকে এক ছাদের নিচে নিয়ে আসাই এই উৎসবের মূল লক্ষ্য। ১৫ দিনব্যাপী এই জমকালো আয়োজনে আছে বিভিন্ন মুসলিম দেশের ১০০টিরও বেশি ফুড ও লাইফস্টাইল স্টল। পাশাপাশি আছে প্রিয় নবীজি (সা.) এর জীবনযাপন প্রদর্শনমূলক বিশেষ কর্নার, ইসলামিক কালচারাল এক্সপ্লোর জোন, ইলমভিত্তিক হালাকা সেশন, নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের সুব্যবস্থা এবং সেহরি, ইফতারের বিশাল আয়োজন।

    ঐতিহাসিক এই ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন প্যারাগন ক্যাটারিং। ইভেন্ট অর্গানাইজার হিসেবে আছেন আজোয়া ইভেন্টস, কনসেপ্ট অ্যান্ড মার্কেটিং পার্টনার হিসেবে ক্লকওয়ার্ক এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে মোশন ফটোগ্রাফি।

    এই গ্লোবাল রামাদান ফেস্টের উদ্বোধন করেন সুপরিচিত ইসলামি চিন্তাবিদ শায়খ মুফতি সাইফুল ইসলামন এবং খতিব এবং আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।

    আয়োজক সংস্থা জানান, তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে ইবাদত, সেহরি, ইফতার এবং কেনাকাটা সবই হবে একসঙ্গে। ঠিক যেন এক টুকরো মদিনার ছোঁয়া পাওয়া যায় ঢাকাতে বসেই।

    আয়োজকরা আরো জানান, কোনো কিছুর সঙ্গেই যেন অতিথিদের আপস করতে না হয়, সেই লক্ষ্যেই গ্লোবাল রামাদান ফেস্টের পরিকল্পনা করা হয়েছে। আজ ২৮শে ফেব্রুয়ারি থেকে গুলশান শ্যুটিং ক্লাবে শুরু হওয়া এই উৎসবে পরিবারসহ অংশ নেওয়ার জন্য সাধারণ দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক প্যারাগন ক্যাটারিং, যাদের রয়েছে ক্যাটারিং সার্ভিসে ৬ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা। এ সময়ে তারা ৬ হাজারের বেশি ইভেন্ট, ৬ লাখের বেশি গেস্ট সার্ভ করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিলিয়নেয়ারস ভিউ ইকো রিসোর্ট ও হোটেল, স্বপ্ন নয় সত্যি

    মে ৩১, ২০২৬

    নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম

    মে ২৯, ২০২৬

    পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত

    মে ১৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (রাত ২:২৫)
    • ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
    ১২৩৪৫৭
    ৮৯১০১১১১৩৪
    ১৫১৬১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২
    ৯৩০  
    Recent Posts
    • বুবলীর কন্যাসন্তানের খবরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক, আলোচনায় অপু-বুবলী তুলনা
    • FIFA World Cup 2026: ইতিহাসের সবচেয়ে বড় আসরে ৪৮ দল, ১,২৪৮ ফুটবলারের লড়াই
    • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
    • টানা রপ্তানি পতন ও তৈরি পোশাক খাতের সংকট: অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই
    • ঘাতক সোহেল ও স্ত্রী স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ, রায় রবিবার
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
    ১২৩৪৫৭
    ৮৯১০১১১১৩৪
    ১৫১৬১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২
    ৯৩০  
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version