Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রমজানজুড়ে ইফতার কর্মসূচি ডব্লিউএস ফাউন্ডেশনের
    বাংলাদেশ

    রমজানজুড়ে ইফতার কর্মসূচি ডব্লিউএস ফাউন্ডেশনের

    DDP DigitalBy DDP Digitalমার্চ ১০, ২০২৬No Comments2 Mins Read

    পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘ডব্লিউএস ফাউন্ডেশন’।

    সমাজের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ডব্লিউএস কমার্সের সহযোগী এই সংগঠনটি এ কর্মসূচি গ্রহণ করেছে।

    ‘মানুষ মানুষের জন্য’, এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। প্রাথমিকভাবে ঢাকা, মানিকগঞ্জ ও টাঙ্গাইল – এই তিন জেলায় তারা কাজ শুরু করলেও আগামীতে দেশব্যাপী এসব কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

    সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রমজানের ইফতার আয়োজনের পাশাপাশি ডব্লিউএস ফাউন্ডেশন খাদ্য ও জরুরি সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণের কাজ করে থাকে।

    মানুষকে স্বাবলম্বী করে তুলতে তারা শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র অর্থায়নেও সহায়তা করছে। একইসঙ্গে নারী ও যুব উন্নয়নকেও তাদের কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    এছাড়া সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা দিচ্ছে ফাউন্ডেশনটি। এতিম ও প্রবীণদের সহায়তা, বাসস্থান ও আশ্রয়ণ, বিবাহ সহায়তা, প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও কাজ করছে তারা।

    ডব্লিউএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুর সিরাজ বাপ্পী বলেন, সমতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর ও সহায়ক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা কাজ করে যাচ্ছি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৩:০৯)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version