Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ১৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান
    Lead

    একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান

    Toufiq ApuBy Toufiq Apuমে ১৩, ২০২৬No Comments1 Min Read

    নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আযহা উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে।

    এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে। ‎অন্যদিকে দেশের সব মাদ্রাসার আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে ছুটি আরও দীর্ঘ হচ্ছে।

    মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন (রোববার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।

    ‎ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।

    ‎এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশ রয়েছে।

    ‎

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    আসন্ন ঈদে ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার নির্দেশ

    মে ১২, ২০২৬

    ২৪ ঘণ্টায় দেশে হাম আক্রান্ত হয়ে নয় জন শিশুর মৃত্যু

    মে ১২, ২০২৬

    ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের

    মে ১২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (বিকাল ৪:৫৬)
    • ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান
    • আসন্ন ঈদে ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার নির্দেশ
    • ২৪ ঘণ্টায় দেশে হাম আক্রান্ত হয়ে নয় জন শিশুর মৃত্যু
    • ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের
    • নাট্যজন আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধার পর বনানীতে দাফন সম্পন্ন হবে
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version