Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলাকারী নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে
    Lead

    আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলাকারী নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে

    Toufiq ApuBy Toufiq ApuJune 21, 2026No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে এমনটাই বলেছেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নাঈমুল হাসান। ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা গ্রেফতার’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    গত (১৭ জুন) ছিনতাই এবং বহুল আলোচিত আদাবর থানার পুলিশ অ্যাসল্ট মামলার আসামি ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান কিশোর গ্যাং লিডার আবু হাসান সাঈদ (৩৩) ও শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় ২০ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাঁধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি রিভালবারসহ ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে (২৮) গ্রেফতার করে। মাওরা সোহেল মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ, ‘মাওরা গ্রুপ’ এর প্রধান এবং আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।

    তিনি বলেন, একইদিন মধ্যরাতে র‍্যাব-২ আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে অপর দুজন ছিনতাইকারী মো. শফিকুল ইসলাম সুজন (৩০) ও মো. রাসেলকে (২৩) ২টি সামুরাই এবং ১টি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে।

    মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালি এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ১৪টি মামলা এবং ২টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১টি করে মাদক মামলা রয়েছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। এই দিনটিকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু সব স্টেশনগুলোতে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version