Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি দমনে চাই কঠোর নির্দেশনা
    Top 4

    নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি দমনে চাই কঠোর নির্দেশনা

    Toufiq ApuBy Toufiq ApuOctober 8, 2026No Comments2 Mins Read
    Screenshot

    রোটারিয়ান এম. নাজমুল হাসান: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীদের যোগসাজশ, কৃত্রিম সংকট তৈরি ও অসংগত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস তুলে দিয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকটি সাধারণ ভোক্তার ভোগান্তি নিরসনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভোজ্যতেল, চাল, ডিম, মুরগি, আটা, পেঁয়াজ ও আলুর মতো অতিপণ্যসমূহের দাম নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কার্যকরের তাগিদ প্রদান প্রমাণ করে যে, বাজার কারসাজি দমনে রাষ্ট্রীয় সর্বোচ্চ তদারকি এখন সময়ের দাবি।

    ভোক্তা অধিকার রক্ষা ও একটি প্রতিযোগিতাপূর্ণ বাজারব্যবস্থা গড়ে তুলতে কেবল আনুষ্ঠানিক তদারকি যথেষ্ট নয়; বরং যোগসাজশকারী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনিক কাঠামোর ভেতরে দীর্ঘদিনের অনিয়ম দূর করা জরুরি।

    বাজারে অসাধু যোগসাজশ, কৃত্তিম সরবরাহ ঘাটতি এবং অযৌক্তিক দাম নির্ধারণ প্রতিরোধে অনুসন্ধান, তদন্ত ও দণ্ডমূলক ব্যবস্থার প্রয়োগ জোরদার করার তথ্য সংসদীয় কমিটিকে নিশ্চিত করা হয়েছে।

    আমদানিকারক থেকে শুরু করে পাইকারি ও খুচরা—প্রতিটি ধাপে মুক্ত প্রতিযোগিতার নিয়ম অমান্যকারীদের চিহ্নিত করে স্থায়ীভাবে আইনের আওতায় আনা প্রয়োজন, যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণের একক সুযোগ না পায়।

    সংসদীয় কমিটি কেবল বাজার তদারকিতেই সীমাবদ্ধ থাকেনি; বরং বাণিজ্য ব্যবস্থার মূল অবকাঠামোগত দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের তাগিদ দিয়েছে। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অস্বচ্ছতা দূর করতে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে পণ্যের সরবরাহ চেইন আরও মসৃণ ও কম ব্যয়বহুল হবে।

    বিদেশে বাংলাদেশের বাণিজ্য মিশনগুলোকে কার্যকর করতে সংশ্লিষ্ট দেশের ভাষা ও আন্তর্জাতিক বাণিজ্যে অভিজ্ঞ কর্মকর্তাদের পদায়নের সুপারিশ অত্যন্ত প্রযোগিক। বৈদেশিক বাণিজ্যের বাজার সম্প্রসারণ ও নিত্যপণ্যের আমদানি সহজতর করতে এটি সরাসরি ভূমিকা রাখবে।

    বাজারের অস্থিরতা দূর করতে সংসদীয় কমিটির সুপারিশগুলো অত্যন্ত সুনির্দিষ্ট ও বাস্তবমুখী। এখন মূল দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের—তারা যেন এসব সুপারিশ দ্রুত মাঠে বাস্তবায়ন করে। সিন্ডিকেটের হাত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষকে রক্ষা করতে না পারলে সব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ম্লান হয়ে পড়বে। বাজারকে প্রতিটি নাগরিকের স্বস্তির জায়গায় ফিরিয়ে আনাই হোক সরকারের প্রধান লক্ষ্য।

    লেখক: বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক।*

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version