Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘জওয়ান ২’ সিক্যুয়েলেও বলিউড বাদশাহ
    Lead

    ‘জওয়ান ২’ সিক্যুয়েলেও বলিউড বাদশাহ

    তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়েও একটি সিনেমা নির্মাণের প্ল্যান
    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 18, 2023No Comments2 Mins Read

    বিশ্বব্যাপী ১ হাজার কোটির ব্যবসা করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। সিনেমাটির দারুণ সাফল্যের পর এবার সিক্যুয়েল তৈরির আলোচনা চলছে।

    ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি নিশ্চিত করেছেন, তিনি ছবিটির সিক্যুয়েল বানাবেন। শুধু তাই নয়, বলিউড বাদশাহ শাহরুখ খান ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়েও একটি সিনেমা নির্মাণের প্ল্যান করছেন এই পরিচালক।

    ‘জওয়ান’ মুক্তির আগে থেকেই ‘জওয়ান ২’র কথা শোনা যাচ্ছিল। ‘জাওয়ান’ সিনেমার শেষ দৃশ্যে ইঙ্গিত দেওয়া হয়, নায়কের নতুন মিশন সুইস ব্যাংকে। সেই সূত্র ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এর দ্বিতীয় কিস্তি আসবে।

    এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্মাতা অ্যাটলি বলেন, আমার প্রত্যেক সিনেমার শেষে এমন কল্পনাকে প্রশ্রয় দেওয়া থাকে। তবে এখনও পর্যন্ত আমি কখনও কোনও সিনেমার সিক্যুয়েল করার কথা ভাবিনি। ‘জওয়ান’র কথা যদি বলতে হয় তাহলে যদি তেমন কোনও ভাল গল্প পাই তাহলে অবশ্যই পার্ট ২-এর কথা ভাবব।

    এরপরই আবার জনপ্রিয় দক্ষিণী এই নির্মাতা বলেন, ‘জওয়ান’-এ আমি ভবিষ্যতের আভাস রেখেছি। এখন অথবা পরে সিক্যুয়েল নিয়ে আসতেই পারি। আর একদিন না একদিন আমি অবশ্যই ‘জওয়ান’র সিক্যুয়েল নিয়ে আসব।

    জোর গুঞ্জন ছিল, ‘জাওয়ান’ সিনেমায় থালাপতি বিজয়ের ক্যামিও থাকবে। তবে সেটা সত্য হয়নি। এ বিষয়ে নির্মাতা অ্যাটলি কুমার বলেন, বিজয় স্যারকে ক্যামিওর জন্য বলিনি, তার একটি কারণ আছে।

    শাহরুখ স্যার ও বিজয় স্যারের জন্য আমি কিছু একটা লিখব; তারা দুজন আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছেন। কোনও এক দিন আমি এমন স্ক্রিপ্ট তৈরি করবো, যেখানে তারা দুজনই একসঙ্গে কাজ করবেন।

    এর আগে অ্যাটলি কুমার নির্মিত ‘থেরি’, ‘মেরসাল’ ও ‘বিগিল’ সিনেমায় অভিনয় করেছেন থালাপতি বিজয়। তিনটি সিনেমাই দর্শকনন্দিত হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version