Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হাঁটুব্যথা দূর করতে ৬ করণীয়
    জীবনশৈলী

    হাঁটুব্যথা দূর করতে ৬ করণীয়

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ১৯, ২০২৩No Comments2 Mins Read

    সব বয়সীরাই হাঁটুব্যথায় আক্রান্ত হতে পারে। তবে সাধারণত ৪০ এর পর অধিকাংশ মানুষের এই সমস্যা দেখা দেয়। আঘাত, আর্থ্রাইটিস বা হাড়ক্ষয়- যেকোন কারণে হাঁটুব্যথা হতে পারে। বিশেষ করে নারীদের মনোপজের পরে হাঁটুব্যথা হওয়ার সম্ভবনা বেড়ে যায়। আবার হাড়ক্ষয়ের সমস্যা নারীদেরই বেশি হয়।

    হাঁটুব্যথার হলে সঠিক চিকিৎসা, ব্যায়াম ও খাদ্যাভ্যাস মেনে চলা দরকার। আসুন জেনে নেই, হাঁটুব্যথা কমাতে করণীয় বিষয়গুলো সম্পর্কে-

    সঠিক খাদ্যাভ্যাস
    প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য দরকার সুষম খাবার খাওয়া। দেহে পুষ্টির চাহিদা ঠিক থাকলে অসুখ-বিসুখ কম হয়, রক্ত চলাচল প্রক্রিয়াও স্বাভাবিক থাকে। পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি ও ফলমূল খেতে হবে। প্রোটিনজাতীয় খাবার যেমন দুধ, ডিম, মাংস, বাদাম, দই খেতে হবে।

    ওজন নিয়ন্ত্রণে রাখা
    প্রয়োজনের অতিরিক্ত ওজন শরীর বহন করতে পারে না। হাঁটুর ওপর বাড়তি চাপ পড়ে। ফলে হাঁটুতে ব্যথা হয়। এজন্য বাড়তি ওজন ঝেড়ে ফেলতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

    ধ্যান বা মেডিটেশন
    ক্রনিক বা দীর্ঘদিনের ব্যথা সহজে ভালো হয় না। এক্ষেত্রে দরকার বিশেষ যত্নের। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে হাঁটুর জয়েন্টে ব্যথা কমে যায়। তখন হাঁটাহাঁটি করলেও ব্যথা কম অনুভূত হয়।

    প্রতিদিন একই সময়ে ধ্যান করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী মেডিটেশনের সময় নির্ধারণ করুন। তা হতে পারে ১০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত। মেডিটেশন করলে মনও ভালো থাকে।

    ম্যাসাজ
    ম্যাসাজ করলে মস্তিষ্ক থেকে ‘সেরোটোনিন’ হরমোন নিঃসরণ হয়। এই হরমোন মুড ভালো রাখে। ফলে কিছুটা আরামবোধ হয়। সপ্তাহে অন্তত ৪ দিন ১৫ মিনিট ধরে মাসাজ করা যেতে পারে। তবে মাসাজের সময় পেশীতে বেশি চাপ দেয়া যাবে না। ম্যাসাজ হবে হালকা বা মৃদু ধরনের।

    ভিটামিন-ডি গ্রহণ
    সামুদ্রিক মাছ, ছোট মাছ, মাশরুম, ডিম, কলিজা, অ্যাভোকাডো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। এগুলো খেতে হবে নিয়মিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি অত্যন্ত কার্যকর। শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিক রাখতে সকালবেলা অন্তত ১০ মিনিট রোদে গা লাগাতে পারেন।

    উপকারী আদা
    হাঁটু ও জয়েন্টে ব্যথা দূর করতে আদা বেশ কার্যকর। আর্থ্রাইটিসের ব্যথা দূর করতে আপনার খাবারে যোগ করুন আদা। খালি মুখেও কিছুটা আদা চিবিয়ে খেতে পারেন। এতে খাবার হজম ভালো হবে। প্রতিদিন ১/৪ চা চামচ আদা খাওয়া ভালো।

    হাঁটুব্যথার কারণ নানারকম হতে পারে। সমস্যা অনুযায়ী চিকিৎসা নির্ধারিত হয়। হাঁটুব্যথার কারণ নির্ণয় করতে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন ডি জাতীয় ট্যাবলেট খাওয়া যাবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত

    মে ১৬, ২০২৬

    বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ

    মে ১৬, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৫৫)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version