Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘জওয়ান’ মুভিতে সবচেয়ে লাভবান যিনি
    আনন্দলোক

    ‘জওয়ান’ মুভিতে সবচেয়ে লাভবান যিনি

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২১, ২০২৩No Comments1 Min Read

    শাহরুখ ও নয়নতারা ছাড়াও নামকরা আরও অনেক কুশলী ‘জওয়ান’ সিনেমাতে অভিনয় করেছেন। শুধু ভারতে নয়, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাড়া ফেলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘জওয়ান’।

    সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। আর ‘জওয়ান’ তার পরিচালিত পঞ্চম সিনেমা। কিন্তু এরা কেউ নন, অন্য একজন এই সিনেমার মাধ্যমে বিপুল অর্থ তার পকেটে পুরছেন। এত বিপুল আয়ের সিংহভাগ কে পাচ্ছেন, জানেন? যিনি পাচ্ছেন, তিনি শাহরুখ খান, নয়নতারা কিংবা অ্যাটলি কুমার নন!

    জানা গেছে, মুক্তির দিনই রেকর্ড ৭৫ কোটি রুপির ব্যবসা ছাড়াও আয়ের দিক থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডের আলোচিত এই সিনেমাটি। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমার আয় ইতিমধ্যে প্রায় এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

    ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান, নয়নতারা ও অ্যাটলি কুমার প্রচুর পরিশ্রম করেছেন। চলচ্চিত্রটির সাফল্যে প্রশংসাও পাচ্ছেন তারা। কিন্তু লাভের লাভ যিনি করছেন, তিনি আর কেউ নন, তিনি শাহরুখ পত্নী গৌরী খান। ‘জওয়ান’ সিনেমাটি প্রযোজনা করেছে গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান। তাই তো, লভ্যাংশের বেশির ভাগটাই যাচ্ছে গৌরীর পকেটে।

    জানা গেছে, সিনেমাটি নির্মাণ করতে ৩০০ কোটি রুপি খরচ করেছেন গৌরী খান। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই খরচ তুলে নিয়েছে ‘জওয়ান’। শুধু শাহরুখ খান ও নয়নতারা নন, এতে বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ছাড়াও সঞ্জয় দত্তের মতো নামকরা শিল্পীরা অভিনয় করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:১৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version