Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিশ্বকাপ জেতার পরও সম্মান পাইনি : মেসি
    Lead

    বিশ্বকাপ জেতার পরও সম্মান পাইনি : মেসি

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২২, ২০২৩Updated:সেপ্টেম্বর ২২, ২০২৩No Comments1 Min Read
    পিএসজিতে দুই বছর ভালো কাটেনি মেসির। ছবি : এএফপি।

    লিওনেল মেসিকে এখন সর্বজয়ী বলা যায়। একজন ফুটবলারের পক্ষে যা কিছু জয় করা সম্ভব, সবই জিতেছেন তিনি। গত বছর ঘুচিয়েছেন বিশ্বকাপের অপূর্ণতা। কাতার বিশ্বকাপ জিতে জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরাদের ছোট তালিকায়।

    তবুও, একটি বিষয়ে আক্ষেপ আছে মেসির। বিশ্বকাপ জেতার পর পিএসজি তাকে কোনো সম্মান দেয়নি। এমনটাই জানালেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক।

    বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইএসপিএনে দেওয়া একটি সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমিই একমাত্র বিশ্বকাপজয়ী ফুটবলার, যাকে বিশ্বকাপ জয়ের পর ক্লাব থেকে কোনো সম্মান দেখানো হয়নি। অথচ, আমার সব সতীর্থদের তাদের ক্লাব থেকে সম্মানিত করা হয়েছে।’

    বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা থেকে শুরু করে সর্বত্রই সম্মান পেয়েছেন মেসি। নতুন ক্লাব ইন্টার মায়ামি তো মেসিকে পেয়ে রীতিমতো আত্মহারা। বিশ্বকাপ জয়ের পর সেই মেসিকে তার ক্লাব পিএসজি যে শুধু সম্মান দেখায়নি তা নয়, বরং মাঠে নেমে মেসিকে শুনতে হয়েছে দুয়োধ্বনি। মেসি অবশ্য বরাবরই বলেছেন, পিএসজিতে তিনি সুখী ছিলেন না।

    সেই কথাটিই যেন বৃহস্পতিবার ইএসপিএনকে পুনরাবৃত্তি করলেন এই তারকা ফুটবলার। মেসি বলেন, ‘আমি সবসময়ই যেটি বলে এসেছি, পিএসজিতে আমি ভালো ছিলাম না। দুটি বছর আমার ভালো কাটেনি। এমনকি, বিশ্বকাপ জয়ের পরও ওরা আমাকে কোনো সম্মান দেখায়নি। বিশ্বকাপ জয়ী হিসেবে ন্যূনতম সম্মান আমার প্রাপ্য ছিল।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১:৩৬)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version