Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশের পুরো ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা
    Lead

    বাংলাদেশের পুরো ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২৩, ২০২৩No Comments1 Min Read

    বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কা সুদসহ তৃতীয় ও শেষ কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

    এর আগে দুই কিস্তিতে ১৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০২১ সালের মে মাসে মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে এক বছর মেয়াদে এ ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। তবে গত বছর অর্থনৈতিক সংকট প্রকট হলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে দেশটির সরকার। সে কারণে কয়েকবার ঋণ পরিশোধে সময় নেয় তারা। চলতি বছর দেশটির অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে।

    এরপর গত ২০ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় শ্রীলঙ্কা। ৩১ আগস্ট দেয় আরও ১০০ মিলিয়ন ডলার। গতকাল তৃতীয় ও শেষ কিস্তিতে পরিশোধ করল বাকি ৫০ মিলিয়ন ডলার। ঋণ থেকে বাংলাদেশের আয় হয়েছে ২৫ মিলিয়ন ডলার।

    করোনাভাইরাস মহামারির কারণে ধস নামে দেশটির পর্যটন খাতে। এরপর বৈদেশিক বিনিময়ে প্রতিনিয়ত মান হারাতে শুরু করে মুদ্রা রুপি। এতে টান পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা এশিয়ার বিভিন্ন দেশ থেকে ডলার ঋণ করে।

    এরই অংশ হিসেবে ২০২১ সালের মে মাসে বাংলাদেশ সরকারও ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয় দেশটিকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ ডলার দেওয়া হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ

    মে ১৪, ২০২৬

    ডোনাল্ড ট্রাম্পের প্রতি শি জিনপিং এর সতর্ক বার্তা

    মে ১৪, ২০২৬

    একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান

    মে ১৩, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:৫৩)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version