Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখবেন?
    জীবনশৈলী

    চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখবেন?

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 23, 2023No Comments2 Mins Read

    চুল সুন্দর ও কোমল রাখতে অনেকেই মেহেদি ব্যবহার করে থাকেন। কেউ কেউ চুল প্রাকৃতিকভাবে রং করতেও চুলে মেহেদি লাগান। চুলে লালচে-বাদামি আভা এনে দেয় মেহেদি।

    তবে চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখা উচিত, তা নিয়ে দ্বন্দ্বে পড়েন অনেকেই। কেউ কেউ ভাবেন, মেহেদি যত বেশি সময় চুলে লাগিয়ে রাখা হবে, তত বেশি উপকারিতা মিলবে। কিন্তু এ ধারণা আসলে সঠিক নয়।

    লাইফস্টাইলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট স্টাইলক্রেজের প্রতিবেদন বলছে, একটা নির্দিষ্ট সময় পর মেহেদি চুলে লাগিয়ে রাখা ঠিক নয়। মেহেদির মিশ্রণও সঠিকভাবে তৈরি করা উচিত।

    সাধারণত চুলে ১ থেকে ৩ ঘণ্টা মেহেদি লাগিয়ে রাখা যথেষ্ট। যদি আরো বেশি গাঢ় রং বা পাকা চুল ঢাকতে চান, তাহলে ৩ থেকে ৪ ঘণ্টা রাখতে পারেন।

    তবে চুলে ৫ ঘণ্টার বেশি সময় মেহেদি রাখা উচিত নয়। কেননা দীর্ঘ সময় মেহেদি লাগিয়ে রাখলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। মাথার ত্বকের সংবেদনশীল এড়াতেও চুলে ৫ ঘণ্টার বেশি সময় মেহেদি রাখা উচিত নয়।

    বাজারেপ্রাপ্ত প্যাকেট মেহেদির পরিবর্তে মেহেদি পাতা বেটে চুলে ব্যবহার করলে সর্বোচ্চ প্রাকৃতিক উপকারিতা পাওয়া যায়। সম্পূর্ণ রাসায়নিকমুক্ত হওয়ায় একই সপ্তাহে একাধিকবার মেহেদি ব্যবহারে চুলের কোনো ক্ষতি হয় না।

    মেহেদির প্যাক তৈরি করার ক্ষেত্রে স্টাইলক্রেজের প্রতিবেদনে, বাটা মেহেদির সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে কয়েক ঘণ্টা ঢেকে রেখে তারপর চুলে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

    এছাড়া চুলে মেহেদি ব্যবহার করার আগে কন্ডিশনার ব্যবহার করবেন না। কন্ডিশনার চুলে মেহেদির রং বসতে দেয় না। মেহেদি ব্যবহারের পর চুল ধোয়ার সময় শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    ‘সুহৃদ’ এ সামার ক্লিয়ারেন্স সেল

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version