Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খাওয়ার পর ৬ কাজ করবেন না
    জীবনশৈলী

    খাওয়ার পর ৬ কাজ করবেন না

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 23, 2023No Comments2 Mins Read

    পেট ভরে ভারী খাবার খাওয়ার পর পরই বেশ ক্লান্ত লাগে। এই ক্লান্তি কাটাতে কেউ গোসল সেরে নেন, আবার কেউবা ঘুমানোর জন্য বিছানায় চলে যান। তবে এসব অভ্যাস কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে শরীরের ওপর। জেনে নিন ভারী খাবার খাওয়ার পর পরই কোন কাজগুলো এড়িয়ে চলবেন।

    ঘুমাবেন না: অনেকে রাতে খাবার খাওয়ার পর পরই ঘুমাতে যান। এটি একেবারেই অনুচিত। এতে খাবার হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। পেটে মেদ জমে যাওয়ার কারণ এটি। খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমাবেন।

    গোসল করবেন না: অনেকে রয়েছেন যারা খাওয়ার পরপর গোসল করেন। এই অভ্যাসও স্বাস্থ্যকর নয়। এর ফলে হাত, পা ও শরীরের অন্যান্য অংশে রক্ত চলাচল বেড়ে যায়। এতে পাকস্থলির রক্ত চলাচল কমে যায়, এটি হজম শক্তিকে দুর্বল করে তোলে। খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর গোসল করতে পারেন।

    ফল খাবেন না: ভারী খাবার শেষ করেই সঙ্গে সঙ্গে কোনো ফল খাবেন না। এতে গ্যাস ও বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। খাবার শেষ করার এক থেকে দুই ঘণ্টা পর কিংবা খাবারের এক ঘণ্টা আগে ফল খেতে পারেন।

    চা-কফি পান করবেন না: খাওয়ার পর পরই চা বা কফি পান করবেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খাওয়ার এক ঘণ্টা পর চা বা কফি পান করা উচিত।

    ধূমপান করবেন না: খাওয়ার পর পরই ধূমপান করার কথা ভাববেন না। ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে খাওয়ার পর পরই ধূমপান করাটা আরও ১০ গুণ বেশি ক্ষতিকর।

    সাধারণভাবে, ধূমপান যথেষ্ট খারাপ, তবে খাবারের পরে, এটি দশগুণ ঘাতক। এতে অন্তত ষাটটি কার্সিনোজেন রয়েছে। সুতরাং, এটি মোকাবেলা করার সর্বোত্তম উপায় হল এটি এড়ানো।

    হাঁটবেন না: অনেকে খাওয়ার পর পরই হাঁটতে চলে যান এটা ভেবে যে, এই অভ্যাস খাবার হজমে সহায়তা করবে। কিন্তু এটি আসলে ভুল ধারণা। আপনি অবশ্যই খাওয়ার পর হাঁটতে যেতে পারেন, তবে কমপক্ষে ৩০ মিনিট পর। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    ‘সুহৃদ’ এ সামার ক্লিয়ারেন্স সেল

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version