Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্পিনে কাবু বাংলাদেশ, সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড
    Lead

    স্পিনে কাবু বাংলাদেশ, সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 23, 2023No Comments2 Mins Read

    ঢাকা : দলের রান তখনও ১০০ হয়নি। তামিম ইকবাল ফিরে এলেন ৪৪ রান করে। শেষ আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আঁকড়ে রেখে লড়ছিলেন। তার নিজের জন্যও বড় একটা ইনিংস প্রয়োজন ছিল। নিজের ইনিংসটা খুব বড় করতে পারেননি। আউট হয়েছেন ৭৬ বলে ৪৯ রান তুলে।

    তবে তার সেই রানই এই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ। এবং সম্ভবত তার এই ৪৯ রানের ইনিংসই জানিয়ে দিল ব্যাটিংয়ের এই পজিশনে এখনও মাহমুদউল্লাহ রিয়াদই সেরা অস্ত্র। বাকি যাদের খেলানো হয়েছিল সেই অস্ত্র থেকেও যে ‘রান’ বের হয়নি!

    মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯ রানে আউট হওয়ার পর এই ম্যাচের অপেক্ষা ছিল একটাই, কত রানে হারছে বাংলাদেশ। সেই কৌতূহল মিটতে অবশ্য বেশি সময় লাগল না, ১৬৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।

    নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৮৬ রানে। তিন ম্যাচের সিরিজে কিউইদের লিড এখন ১-০। সিরিজে সমতা আনতে হলে ২৬ সেপ্টেম্বর তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়েছিল।

    শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে টসে জিতে নিউজিল্যান্ড ৪৯.২ ওভারে তুলেছিল ২৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন মিডলঅর্ডার ব্যাটার টম ব্যান্ডেল। ৬৬ বলে তার ৬৮ রানের ইনিংস নিউজিল্যান্ডকে শুরুর বড় বিপদ থেকে উদ্ধার করে। মিডলঅর্ডারে ব্যান্ডেলকে ব্যাট হাতে সঙ্গ দেন হেনরি নিকেলাস। তার ব্যাটে রান আসে ৪৯।

    তবে নিউজিল্যান্ডের শেষের সারির ব্যাটাররা এই ম্যাচে দলকে অনেক এগিয়ে দেন। শেষের ১০ ওভারে নিউজিল্যান্ড ৬৫ রান যোগ করে। বাংলাদেশের বোলাদের মধ্যে তিনটি করে উইকেট পান পেসার খালেদ আহমেদ ও স্পিনার মাহেদি হাসান।

    মিরপুরের এই উইকেটে ২৫৪ রান নেহাত মামুলি সঞ্চয় নয়। বাংলাদেশের ইনিংসের শুরুটাও ছিল নিউজিল্যান্ডের মতোই ভাঙাচোরা। লিটন, তানজিদ হাসান ও সৌম্য সরকার ব্যাট হাতে ব্যর্থ। এর মধ্যে সৌম্য সরকার তো রানের খাতাই খুলতে পারেননি।

    শুরুর ধাক্কা সামনে তামিমের ব্যাটে আশায় ছিল বাংলাদেশ। কিন্তু তামিম, মাহমুদউল্লাহ কেউ ম্যাচ জেতানোর মতো কোনো কিছু করতে পারেননি। তবে দুজনের চল্লিশের ঘরের স্কোর তাদের এবং নির্বাচকদের অন্তত স্বস্তি দিয়েছে।

    এই ম্যাচ থেকে সেটাই আপাতত বাংলাদেশের অর্জন। আর নিউজিল্যান্ডের অর্জনের নাম স্পিনার ইস্ সোধির দারুণ পারফরম্যান্স। ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি এই ম্যাচে। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৯ রানে ৬ উইকেট। বিশ্বকাপের আগেভাগে বড় আত্মবিশ্বাস পেয়ে গেলেন এই ম্যাচের সেরা ক্রিকেটার সোধি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version