Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‌‘আর কোনো কপি নেই’ : আছে জীবনবোধের নানা বাঁক
    সাহিত্যপাতা

    ‌‘আর কোনো কপি নেই’ : আছে জীবনবোধের নানা বাঁক

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২৬, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : ‘জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি কুড়ি বছর পার-
    তখন আবার যদি দেখা হয় তোমার আমার!
    —জীবনানন্দ দাশ

    আমাদের জীবন সত্যিই কবে ফুরিয়ে যায় তা বোঝার সাধ্য আমাদের নাই। আবার অনেকেই এই জীবনের রঙ রূপ গন্ধ কি জিনিস তা বুঝেই উঠতে পারি না। এই জীবন কখনো মুখ থুবড়ে পড়ে আবার কারও কর্মদক্ষতায় দেদীপ্যমান হয়।

    জীবনকে বুঝে চলা এবং জীবনকে মানিয়ে নিয়ে চলাই হচ্ছে আসল কথা। আমরা অনেকেই এ কাজটিই ঠিকমতো করে উঠতে পারি না। যার ফলে জীবন অনেক সময় অর্থহীন হয়ে যায়। আমার অনেকেই নিজের জীবনকে চিনতে পেরেছে এবং অন্যকে জীবন চিনতে সাহায্য করেছে।

    এ যে খুব জটিল সমীকরণ তা নয়, আবার খুব যে সহজ তাও নয়। তবে জীবনের রাশ সঠিক সময়ে ধরতে জানলে জীবন সায়াহ্নে দীর্ঘশ্বাস ফেলতে হয় না।

    অনেকেই আবার সারাজীবন ধরে নিজের নাম যশ খ্যাতি পকেটে পুরে রাখার জন্য হেন কাজ নেই যে করে না। তবে এ কথা সত্যি প্রকৃত কাজের লোক কখনোই নাম যশ খ্যাতির পেছনে ছুটে না।

    নিজ গতিতে কাজ করে যায়, একটা সময় খ্যাতি তার পেছনে লেপ্টে থাকে। আবার এমন অনেক মহীয়সী আছেন যারা জীবদ্দশায় তাদের খ্যাতি দেখে যেতে পারেননি। জীবনবোধের কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। একেক জনের জীবনবোধ ও চর্চা একেক রকম।

    তবে রয়েছ জীবন নিংড়ে সমাজকে দেয়ার ভালো কাজের মাপকাঠি। কেউ কৃষ্টি কালচার, সাহিত্যকর্ম বা শিক্ষা প্রসারে, কেউ বা রাষ্ট্রযন্ত্রে কেউ বা সমাজ দর্শন নিয়ে কাজ করে জীবন পাড়ি দেন। তাদের কাজের বিনিময়ে আমাদের জীবন দিক-নির্দেশনা পেয়ে থাকি। এমনই এক জীবনদর্শন নিয়ে বই লিখেছেন মনদীপ ঘরাই।

    এক জীবনের অদ্ভুদ চাওয়া-পাওয়া ও প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বইটিতে রয়েছে নানা ধরনের পঙতি যা দিয়ে গড়ে উঠেছে এক জীবন বোধের গল্প। লেখক বইটি লিখেছেন আবার এক অন্যরকম ভাবনা থেকে। অর্থাৎ এই বইটির দ্বিতীয় কোন কপি বা সংস্করণ কখনই বের হবে না।

    মানুষের জীবন যেমন একবার আসে এবং একবারেই মিলিয়ে যায় তেমনি বইটির ক্ষেত্রেও একটি কপিই হবে এবং একজনের কাছেই থেকে নিঃশেষ হয়ে যাবে। বইটি ছোট্ট একটি নিলাম ডাকের মাধ্যমে মূল্য নির্ধারণ করা হবে এবং নিলাম বিজয়ী ক্রেতাই সেটার মালিক হবে।

    সে ক্রেতার হাতেই বইটি তার জীবন পার করবে। মাঝে সে ক্রেতা যদি বইটি পড়তে উদ্বুদ্ধ হয় তবে তিনি বইটি থেকে জানতে পারবেন জীবনবোধের নানা বাঁক। লেখক কর্মক্ষেত্রে সরকারি কর্মকর্তা হলেও সাহিত্যে তার রয়েছে নানা বিচরণ। তবে এমন চিন্তা এবং সৃষ্টি এবারই প্রথম।

    পৃথিবীর অনেক সৃজনশীল মানুষ তার সৃষ্টিকর্ম তাদের জীবদ্দশাতেই নিঃশেষ করে গেছেন, কিন্তু এমন ধ্যান-ধারনা একেবারেই নতুন। বইটির নামকরণও করা হয়েছে ‘আর কোন কপি নেই’।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    কবি আবদুল হাই মাশরেকী জন্মোৎসবে দুই দিনব্যাপী অনুষ্ঠামালা

    এপ্রিল ২৩, ২০২৬

    খুশীর ঈদের চাঁদ উঠেছে খোকা-খুকি কই..

    মার্চ ২১, ২০২৬

    কবি আবদুল হাই মাশরেকী ছিলেন মাটিশোভিত ভূমিপুত্র

    ডিসেম্বর ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৪:২২)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version