Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চারণকবি রাধাপদের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার
    Lead

    চারণকবি রাধাপদের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৪, ২০২৩No Comments2 Mins Read

    কুড়িগ্রাম : চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর থেকে এক নম্বর আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

    কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘কবির ওপর হামলার মূল আসামিকে দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে কারাগারে পাঠানো হবে।’

    গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে নিজ এলাকায় হামলার শিকার হন চারণকবি রাধাপদ রায়। এ ঘটনায় কবির ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে কদুর আলী এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

    এজাহারে বলা হয়েছে, প্রায় এক মাস আগে স্থানীয় একটি সালিশে আসামিদের সঙ্গে রাধাপদ রায়ের কথা কাটাকাটি হয়। তারই জেরে গত শনিবার পরিকল্পিতভাবে পথরোধ করে তার ওপর আক্রমণ চালান রফিকুল ইসলাম ও কদুর আলী। তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

    অভিযোগ রয়েছে, আসামিরা ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সফির মদদপুষ্ট। তারা চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন অপকর্মে জড়িত।

    এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কবির উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকটে তা পারছেন না বলছেন কবির ছেলে শ্রী জুগল রায়।

    তিনি বলেন, ‘চিকিৎসক বাবার উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছি না। কারণ দিনমজুর করে সংসার চলে আমাদের। উন্নত চিকিৎসার টাকা কোথায় পাব? বাধ্য হয়ে বাবাকে বাড়িতে নিয়ে যেতে হবে।’

    কবির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সার্বিক চিকিৎসা দিতে। তিনি কোমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ অর্থোপেডিক কোনো চিকিৎসক নেই। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার পরিবারকে পরামর্শ দিয়েছি।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (ভোর ৫:২৭)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version