Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ৬
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কোয়ান্টাম ডট আবিষ্কার, নোবেল জিতলেন তিনজন
    Lead

    কোয়ান্টাম ডট আবিষ্কার, নোবেল জিতলেন তিনজন

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৪, ২০২৩No Comments2 Mins Read

    রসায়নশাস্ত্রে চলতি বছরে তিন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন। বিজয়ী তিন বিজ্ঞানী হলেন মৌঙ্গি গ. বাবেনডি, লুইসে এ. ব্রুস এবং আলেক্সেই ই. একিমভ। কোয়ান্টাম ডট, ননপার্টিকেলস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

    তিনজনের মধ্যে মৌঙ্গি গ. বাবেনডি, লুইসে এ. ব্রুস যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে মৌঙ্গি গ. বাবেনডি ফরাসি বংশোদ্ভূত। আর আলেক্সেই ই. একিমভ রুশ নাগরিক। তবে তারা তিনজই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করেন।

    রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার (৪ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা, বাংলাদেশের সময় বিকাল ৪টার দিকে এটা ঘোষণা করে। তবে ঘোষণার কয়েক ঘণ্টা আগে বিজয়ীদের নাম ফাঁস হয়। একাডেমির ভুলে এটা প্রকাশ হয়ে পড়েছে বলে জানা গেছে। সুইডেনের দৈনিক দ্যাগেন্স নেহেতারে বুধবার সকালে এ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে।

    তবে রসায়নশাস্ত্রের নোবেল কমিটির প্রধান জোহান একভিস্ট রয়টার্সকে বলেছেন, এটা রয়্যাল অ্যাকাডেমির ভুল। আমরা এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। আমাদের বৈঠক শুরু হবে (বুধবার) সকাল সাড়ে নয়টায়, বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে।

    ২০২২ সালে রসায়নশাস্ত্রে নোবেল জিতেছেন তিনজন। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের তিন বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারোলিন আর বারতোজ্জি, ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেন হেগেনের অধ্যাপক মর্টেন মেলডাল ও যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্সের গবেষক কে ব্যারি শার্পলেস।

    ২০২৩ নোবেল পুরস্কারের পর্দা উঠেছে সোমবার (২ অক্টোবর)। এ দিন চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের এই দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।

    মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এবার যৌথভাবে তিন দেশের তিন বিজ্ঞানী পুরস্কারটি জিতেছেন। তারা হলেন—যুক্তরাষ্ট্রের পিয়েরে অগস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউস এবং সুইডেনের অ্যানে হুইলিয়ে। আলোর স্বল্পতম স্পন্দন তৈরি করে অতি সংক্ষিপ্ত মুহূর্তকে বন্দি করার কৌশল নিয়ে গবেষণা করার স্বীকৃতি হিসেবে তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

    ১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময়ে মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন।

    বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্য শাখায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার (৬ অক্টোবর)।

    সূত্র : গার্ডিয়ান, রয়টার্স, আলজাজিরা

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

    মে ৫, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল

    মে ৫, ২০২৬

    সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত

    মে ৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (রাত ১২:৫৮)
    • ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    • স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল
    • সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত
    • পরাজয়ের দ্বারপ্রান্তে মমতা
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version