Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ৬
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার
    Lead

    প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৫, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর করেন তিনি।

    বুধবার (০৪ অক্টোবর) লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুপুর ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    দেশে ফেরার সময় বিমানের যাত্রীদের সঙ্গে বেশকিছু সময় কাটান প্রধানমন্ত্রী। সেসময় তিনি কুশল বিনিময় করেন। যাত্রীদের অনেকেই প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সেলফি তোলার অনুরোধ করলে তিনি সম্মতি দেন। আবেগে কয়েকজন নারী যাত্রী প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন।

    বিমানটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে (লন্ডন সময়) যাত্রা করে। এর আগে প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

    লন্ডনে অবস্থানকালে শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। এ ছাড়া বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত এপিপিজির সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলীর নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধিদলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    নিউইয়র্কে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অবস্থানকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেন।

    সেসময় তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

    মে ৫, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল

    মে ৫, ২০২৬

    সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত

    মে ৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (রাত ১২:৫৯)
    • ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    • স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল
    • সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত
    • পরাজয়ের দ্বারপ্রান্তে মমতা
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version